দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এক সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম জানিয়েছেন, কক্সবাজারের সমুদ্রের পানিতে নামলে তার শরীর চুলকায়। সোমবার (৬ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।
নায়লা লেখেন, ‘জীবনে এখন পর্যন্ত কক্সবাজারে ঘুরতে বা শুটিংয়ে কমপক্ষে ৫০ বার গেছি। এর মধ্যে হাতে গোনা ৩-৪ বারই পানিতে নেমেছি। প্রথমত, অতিরিক্ত মানুষের ভিড়, দ্বিতীয়ত—পানিতে নামলেই কিছুক্ষণ পর শরীর চুলকানো শুরু হয়। তবে দেশের বাইরে গেলে যেকোনো বিচে নামার জন্য আমি সবসময় পাগল।’
পোস্টে তিনি আরও লেখেন, 'বিচ গার্ল এট দ্যা বিচ' —এর সঙ্গে যুক্ত করেন ১২টি ছবি, যা মুহূর্তেই নেটিজেনদের দৃষ্টি কাড়ে।
নায়লা নাঈম ২০১৩ সালের শেষ দিকে প্রথম আলোচনায় আসেন সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতির মাধ্যমে। পরে বিজ্ঞাপনচিত্র, মিউজিক ভিডিও ও নাটকে কাজ করে জনপ্রিয়তা পান। গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনের মাধ্যমে তার শোবিজে অভিষেক ঘটে।
বর্তমানে তিনি অভিনয়ের চেয়ে দাঁতের চিকিৎসক হিসেবে নিজের মূল পেশায় বেশি সময় দিচ্ছেন।
এমএস/