• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • শিক্ষা

ডাকসুর জিএস, এজিএসের পর বিয়ে করলেন গবেষণা সম্পাদক তন্বী

দেশ টিভি ডেস্ক
  ২৫ ডিসেম্বর ২০২৫, ২২:৪২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ ও এজিএস মহিউদ্দিন খানের পর এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জুলাইয়ে ছাত্র আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় আহত সানজিদা আহমেদ তন্বী।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

তন্বীর স্বামীর নাম জিহাদ আবদুল্লাহ। তিনি পেশায় সাংবাদিকতা, একটি বেসরকারি টিভি চ্যানেলে তিনি সাংবাদিকতা করছেন বলে জানা গেছে।

এর আগে একই দিনে আকদ সম্পন্ন করেন ডাকসুর জিএস এস এম ফরহাদ ও এজিএস মহিউদ্দিন খানের বিবাহ সম্পন্ন হয়। বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর কাঁটাবন মসজিদে একই দিনে তাদের বিবাহ সম্পন্ন হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সদস্য জান্নাতুল ফেরদৌস সানজিদার সঙ্গে এস এম ফরহাদের আকদ সম্পন্ন হয়। তবে মহিউদ্দিন খানের কার সঙ্গে আকদ সম্পন্ন হয়েছে তা জানা যায়নি।

এদিকে বিয়ের পর ফেসবুক স্ট্যাটাসে তন্বী লিখেন, কিছু কিছু বন্ধন এত সহজভাবে তৈরি হয় যে মনে হয় সবটাই যেন আগে থেকে ঠিক করা ছিল। আমাদের প্রথম আড্ডাটার কথা আজও পরিষ্কার মনে পড়ে—বন্ধুদের বোকা বানানোর জন্য সেই অদ্ভুত মজা নিয়ে আমাদের হাসাহাসি, মুহূর্তটার হঠাৎ ওলটপালট হয়ে যাওয়া, একদম ছোট ছোট জিনিসে আমাদের দুজনের একইরকম আনন্দ খুঁজে পাওয়া, আর আমার ভেতরকার ছটফটে রোমাঞ্চপ্রিয় সত্তাটাকে তোমার অবলীলায় আপন করে নেওয়া। সেই সাধারণ মুহূর্তগুলোতেই কখন যে মনের অজান্তে এমন সব স্মৃতি জমিয়ে ফেলেছিলাম, যা আমি বারবার ফিরে দেখতে চাইব।

তন্বী আরও লেখেন, ঠিক কোন মুহূর্তে আমি তোমার প্রেমে পড়েছিলাম, সেটা আমার মনে নেই। কিন্তু ঠিক কোন মুহূর্তে আমি বুঝেছিলাম যে তুমিই আমার সেই কাঙ্ক্ষিত মানুষ, তা আমার স্পষ্ট মনে আছে। সেই যে ‘উড়তে পারিন্দে’... মনে পড়ে?

‘সময়ের সাথে সাথে তুমি তোমার ভালোবাসাকে সবচাইতে নিখাদভাবে প্রমাণ করেছ। আজ আমি হৃদয়ের গভীর থেকে জানি যে, পরিস্থিতি যাই হোক না কেন, তুমি পাশে থাকবেই। যখন আমি ভয় পাব, যখন সব কিছু ভুল পথে যাবে কিংবা যখন পৃথিবীটা বড্ড ভারী মনে হবে—আমি জানি তুমি শুধু একটি ফোনের দূরত্বে আছো। এই অনুভূতিটা যে কত বড় প্রশান্তির, আমি যে একা নই এই বিশ্বাসটা যে কতটা শক্তির—তা আমি কখনোই পুরোপুরি ভাষায় প্রকাশ করতে পারব না।’

তিনি আরও লেখেন, আর আজ আমরা আমাদের জীবনের সবচাইতে বড় পদক্ষেপটি নিলাম। আমি তোমাকে একটি মাত্র কথা দিতে চাই, যা খুব সাধারণ কিন্তু আমার জীবনের সবচাইতে গভীর প্রতিশ্রুতি: আমার জীবনের বাকিটা সময়, প্রতিটি দিন, আমি শুধু তোমাকেই বেছে নেব। বারবার, হাজারবার।

গত বছরের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রলীগের হামলায় আহত হন সানজিদা আহমেদ তন্বী। তার রক্তে মাখা ভীত মুখটি ভাইরাল হয় এবং আন্দোলন বেগবান করতে ছবিটি ব্যাপক অনুপ্রেরণা জোগায়।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে জয় পান সানজিদা আহমেদ তন্বী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১১ হাজার ৭৭৭টি ভোট পেয়ে বিজয়ী হন তিনি।

এবি/

  • ডাকসু
এ সম্পর্কিত আরও খবর
নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন ডাকসুর আলোচিত ভিপি প্রার্থী শামীম
নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন ডাকসুর আলোচিত ভিপি প্রার্থী শামীম
শিবিরের সেই সাহসী সিয়ামের ওপর হামলা, মধ্যরাতে জানালেন ডাকসু ভিপি
শিবিরের সেই সাহসী সিয়ামের ওপর হামলা, মধ্যরাতে জানালেন ডাকসু ভিপি
ঢাবি শিক্ষার্থীদের জন্য কুমিল্লা রুটে বাস সার্ভিস চালু করলো ডাকসু
ঢাবি শিক্ষার্থীদের জন্য কুমিল্লা রুটে বাস সার্ভিস চালু করলো ডাকসু
পদত্যাগের সিদ্ধান্ত পাল্টালেন ডাকসু সদস্য সর্বমিত্র
পদত্যাগের সিদ্ধান্ত পাল্টালেন ডাকসু সদস্য সর্বমিত্র
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।