দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আলোচিত সহ-সভাপতি প্রার্থী শামীম হোসেন বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ–এর শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার বিভাগে লেকচারার পদে যোগদান করেছেন।
মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন শামীম। পোস্টে তিনি লেখেন, ‘কথা রেখেছি, শিক্ষকই হয়েছি। আলহামদুলিল্লাহ।’
শামীম ঢাকা বিশ্ববিদ্যালয়–এর ইংরেজি বিভাগের শিক্ষার্থী। গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ৩ হাজার ৮৮৪ ভোট পেয়ে পরাজিত হলেও প্রচার-প্রচারণায় ব্যতিক্রমী বক্তব্য ও প্রতিশ্রুতির কারণে আলোচনায় আসেন তিনি।
এমএস/