দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টলিউডের জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত এবং তাঁর স্ত্রী নীলাঞ্জনা, যাদের সংসারে দুই কন্যাসন্তান সারা ও জারা, দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন। যদিও এখনো কাগজে-কলমে তাঁরা স্বামী-স্ত্রী, নেটদুনিয়ায় তাদের সম্পর্ক ভাঙার গুঞ্জন তীব্রভাবে ছড়িয়ে পড়েছে।
নীলাঞ্জনা অতীতে জানিয়েছিলেন, অতীতের ঘাত-প্রতিঘাত পেছনে ফেলে তিনি এগিয়ে যাচ্ছেন এবং বর্তমানকে উপভোগ করছেন। যীশু সেনগুপ্ত এ বিষয়ে সরাসরি মুখ খুলতে চাননি।
তিনি বলেন, বাইরে থেকে বইয়ের কভার দেখে বইয়ের বিচার করবেন না। আমি ব্যক্তিগত কারণে কিছু বলব না। তবে কিছু মানুষ আছেন, যাদের সঙ্গে আলোচনা করেছি।
যীশু আরও স্পষ্ট করেছেন, দাম্পত্যে সমস্যার কারণে তিনি কখনোই স্ত্রী বা অন্য কারও বিরুদ্ধে যাচ্ছেন না।
তিনি বলেন, দুটি মানুষ এক জায়গায় থাকতে পারছে না মানে আমি মানুষটার বিরুদ্ধে যাচ্ছি না। আমি বিশ্বাস করি, সমস্যা হলেও পাশে থাকব।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে, তাদের কন্যা সারা যীশুকে আনফলো করেছেন। এ বিষয়ে যীশু বলেন, সারা খুব স্মার্ট এবং যা কিছু করেছে তা নিজের প্রচেষ্টায় করেছে। আমি বা নীলাঞ্জনা ওকে সাহায্য করি নি।
কয়েক মাস আগে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, যীশু সেনগুপ্ত গুজরাতের কন্যা শিনাল সুর্তির প্রেমে পড়েছেন এবং মুম্বাইয়ে একসঙ্গে থাকছেন। শিনাল দীর্ঘ পাঁচ বছর ধরে যীশুর কাজের সহায়ক হিসেবে কাজ করছেন। যীশুর মুম্বাই ও দক্ষিণী ইন্ডাস্ট্রির কাজের ব্যস্ত সময় এবং কলকাতার সঙ্গে দূরত্বই দাম্পত্য জীবনে ফাঁটলের কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে।
২০০৪ সালে যীশু-নীলাঞ্জনা সাতপাকে বাঁধা পড়েন। সেই সময় নীলাঞ্জনা অভিনয়জগতে পরিচিত মুখ ছিলেন। এরপর তাঁদের সংসারে জন্ম নেয় সারা ও জারা। তবে দীর্ঘ সম্পর্ক ও সন্তান-সংসারের মধ্যে নেমে এসেছে দূরত্ব এবং ব্যক্তিগত গোপনতা, যা আলোচনার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েছে।
জেআই/কে