দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান তার স্ত্রীর সাম্প্রতিক কর্মকাণ্ড ও সামাজিকমাধ্যমে ছড়ানো তাকে ব্ল্যাকমেইল করা প্রসঙ্গে মুখ খুলেছেন। এসব বিষয়ে তিনি সামাজিক মাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমার স্ত্রী আনা নাসরিন সাম্প্রতিক সময়ে আমাকে জড়িয়ে যেসব কথা বলেছেন এবং সেটা নিয়ে অনেকেই যেসব স্পেকুলেশন করছেন, সেসব নিয়ে আত্মপক্ষ সমর্থন করে সামাজিক মাধ্যমে কোনো বক্তব্য দেবো না আমি। ব্যক্তিগত বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে কথা বলার চর্চাকে আমি অরুচিকর বলে মনে করি।’

পোস্টে জাহেদ উর রহমান বলেন, ‘আমাকে কেউ কোনোভাবে ব্ল্যাকমেইল করে কিছু করাচ্ছে বা বলাচ্ছে- এমন দাবি সর্বৈব মিথ্যা, যার মাধ্যমে আমার এক্টিভিজমকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হচ্ছে নানা মহল থেকে। ব্ল্যাকমেইল করা যাবে, এমন কোনো দুর্বলতা আমার নেই।’
তিনি আরও বলেন, ‘গত ১৭ সেপ্টেম্বর আমি আমার স্ত্রীকে ডিভোর্সের নোটিস পাঠিয়েছি যা সাম্প্রতিক উদ্ভুত পরিস্থিতির কারণে নয়; দীর্ঘদিন থেকে এমন পরিস্থিতিতে ছিলাম আমরা। তার কোনো সাম্প্রতিক এবং ভবিষ্যত কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনো রকম সম্পৃক্ততা নেই।’
পোস্টের শেষে স্ত্রীর কল্যান কামনা করে জাহেদ উর রহমান বলেন, ‘আমি আনা নাসরিনের সর্বাঙ্গীন কল্যাণ এবং সফল জীবন কামনা করছি।’
/অ