• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • অপরাধ

ডিভোর্সের পরও ভয়ভীতি দেখিয়ে রাত্রিযাপন, সাবেক স্বামীকে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ডিভোর্সের পরও ভয়ভীতি দেখিয়ে সাবেক স্ত্রী ফাতেমা আক্তার সিনথিয়াকে রাত্রিযাপনে বাধ্য করতেন কুমিল্লার লালমাইয়ের দুলাল হোসেন (৩৫)। এই অত্যাচার থেকে পরিত্রাণ পেতে বর্তমান স্বামী ও বাবা-মাকে নিয়ে সাবেক স্বামীকে হত্যা করেন সিনথিয়া।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এছাড়া হত্যার পর মরদেহ গুম করতে ফেলে রাখে রেল লাইনের পাশে। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ৭ জনকে গ্রেপ্তার করে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলো- নিহতের সাবেক স্ত্রী ফাতেমা আক্তার সিনথিয়া (১৯), তার বর্তমান স্বামী আবুল হাসেম (৩৪), তার বাবা মো. ফারুক (৪৫), মা মরিয়ম (৩৭), তার স্বামীর বন্ধু মো. মফিজুল ইসলাম (৪৫), তাজুল ইসলাম (৪২) ও রুবেল আহাম্মেদ (৩৯)।

সাজ্জাদ হোসেন বলেন, গত ১০ সেপ্টেম্বর কুমিল্লা লালমাই উপজেলার পেরুল এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করে লাকসাম রেলওয়ে পুলিশ। নিহতের মাথার ডান পাশে রক্তাক্ত জখম এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। পরে মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পরে যুবকের পরিচয় শনাক্ত হয়। তিনি কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার ভল্লবপুর গ্রামের জব্বর মালের ছেলে দুলাল হোসেন।

তিনি আওর বলেন, র‍্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ১৫ সেপ্টেম্বর কুমিল্লা জেলার দেবিদ্বার ও লাকসাম থানা এবং রাজধানী যাত্রাবাড়ী খানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ৭ জনকে গ্রেপ্তার করে।

র‌্যাব কর্মকর্তা বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আসামিদের ভাষ্যমতে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি ফাতেমা আক্তার সিনথিয়ার সঙ্গে প্রায় ৬ মাস আগে নিহত দুলালের বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা নিমসার বাজারে বাসা ভাড়া নিয়ে থাকতেন। তবে বিয়ের কিছুদিন পর থেকে দুলাল সিনথিয়াকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এরই মধ্যে ফাতেমা আক্তার সিনথিয়ার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমুর মাধ্যমে গ্রেপ্তারকৃত আরেক আসামি দুবাই প্রবাসী আবুল হাসেমের সঙ্গে পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে পরকীয়ায় জড়িয়ে পড়েন সিনথিয়া।

পরে স্বামী দুলালকে ডিভোর্স দিয়ে মায়ের বাড়িতে চলে যান তিনি। এর মধ্যে প্রবাসী আবুল হাসেম ২ মাস আগে দেশে এলে এর ৩ থেকে ৪ দিনের মধ্যে সিনথিয়ার সঙ্গে বিয়ে হয়। কিন্তু দুলাল ডিভোর্স না মেনে প্রায় সময় হাসেমের অনুপস্থিতিতে জোরপূর্বক বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে সিনথিয়ার বাসায় গিয়ে রাত্রিযাপন করতেন। প্রথমে বিষয়টি সিনথিয়া গোপন করলেও পরে বাধ্য হয়ে তার বর্তমান স্বামী হাসেমকে জানায়। এরপর থেকে সিনথিয়া, তার বর্তমান স্বামী হাসেম, সিনথিয়ার বাবা-মা মিলে দুলালকে হত্যার পরিকল্পনা করে।

আরও পড়ুন

আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে আটক ৪ দালালের কারাদণ্ড

ছাগলকাণ্ডের সেই মতিউর রহমান ও তার স্ত্রী রিমান্ডে

তিনি আরও বলেন, ঘটনার দিন নিহত দুলাল সিনথিয়ার বাসায় যান এবং সিনথিয়া তার বর্তমান স্বামী হাসেমের কথামতো জুসের সঙ্গে ৪টি ঘুমের ঔষধ মিশিয়ে দেয়। সেই জুস খেয়ে দুলাল ঘুমিয়ে পড়লে গ্রেপ্তারকৃতরা দুলালালের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং শ্বাসরোধ করে হত্যা করে। পরে মরদেহ গুম করার জন্য ড্রাইভার রুবেলের গাড়ি নিয়ে লালমাই রেললাইনের পাশে রেখে আসে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান র‌্যাব-১১ এর অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন।

কে

  • ডিভোর্স
এ সম্পর্কিত আরও খবর
‘ডিভোর্সের পর বলেন খারাপ মেয়ে, ফের বিয়ে হলে বলেন— টিকবে না’
‘ডিভোর্সের পর বলেন খারাপ মেয়ে, ফের বিয়ে হলে বলেন— টিকবে না’
দুই বছর পর ডিভোর্সের কথা জানালেন অভিনেত্রী
দুই বছর পর ডিভোর্সের কথা জানালেন অভিনেত্রী
স্ত্রীকে ডিভোর্স নোটিস পাঠিয়েছেন জাহেদ উর রহমান
স্ত্রীকে ডিভোর্স নোটিস পাঠিয়েছেন জাহেদ উর রহমান
ডিভোর্স নিয়ে মুখ খুললেন অভিনেতা যীশু সেনগুপ্ত
ডিভোর্স নিয়ে মুখ খুললেন অভিনেতা যীশু সেনগুপ্ত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।