• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

গানের নচিকেতা নিজেই এক আন্দোলন

বিনোদন ডেস্ক
  ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলা গানে এক ভিন্নধর্মী ধারা সৃষ্টি করে শ্রোতাদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন তিনি। প্রেম-ভালোবাসার অচেনা অলিগলি, জীবনের বাঁকবদল কিংবা সমাজ-রাষ্ট্রের তীব্র অসঙ্গতি উঠে এসেছে তার গান ও কলমে। চারপাশ যখন গতানুগতিক গানে সয়লাব বিশেষ করে হিন্দি গানের দাপটে কোনঠাসা বাংলা গান তখন অগ্নিস্ফুলিঙ্গের মতো জ্বলে ওঠেন তিনি। চেনা গণ্ডির দেয়াল টপকে বেছে নেন আলোচনার বাইরে থাকা বিষয় ও অনুভবের পথ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তিনি নচিকেতা চক্রবর্তী। পশ্চিমবঙ্গের এই শিল্পী বাংলা গানের জগতে এক অনন্য নাম। আজ তার জন্মদিন। শুভ জন্মদিন নচিকেতা চক্রবর্তী।

সার্টিফিকেট অনুযায়ী তার জন্ম ১৯৬৫ সালের ১ সেপ্টেম্বর, কলকাতায়। তবে প্রকৃত জন্মসাল ১৯৬৪। তার শিকড় বাংলাদেশের পিরোজপুরে। পড়াশোনা করেছেন কলকাতার মনীন্দ্র কলেজে। ছোটবেলা থেকেই গানের প্রতি ছিল অগাধ ভালোবাসা। সেই গানকেই করেছেন জীবনের সঙ্গী, পেশা।

গান লেখা, সুর করা, সংগীতায়োজন; সবকিছুই করেন তিনি নিজ হাতে। তার গান শুধু সুর নয়, হয়ে উঠেছে সময়ের কথা, মানুষের গল্প, প্রতিবাদের ভাষা।১৯৯৩ সালে প্রকাশিত প্রথম অ্যালবাম ‘এই বেশ ভালো আছি’ দিয়েই শুরু তার মিউজিক্যাল জার্নি। রীতিমতো বিপ্লব ঘটিয়ে তার আগমন হয়েছিল গানের ভুবনে। বাংলা ভাষার শ্রোতারা লুফে নিলো তার গান প্রেম, বিপ্লব ও সময়ের নানা অসঙ্গতির কথা বলতে গিয়ে।

সেই অ্যালবামের গানগুলোর মধ্যে ‘যখন সময় থমকে দাঁড়ায়’, ‘এই বেশ ভালো আছি’, ‘কলকাতা’, ‘নীলাঞ্জনা’ রাতারাতি তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। এইসব গান আজও মুখে মুখে ফেরে বাঙালির।

এরপর একে একে আসে ‘কে যায়?’, ‘দায়ভার’, ‘একলা চলতে হয়’, ‘হাওয়া বদল’, ‘তীর্যক’, ‘এই আগুনে হাত রাখো’সহ অসংখ্য অ্যালবাম।

তিনি সিনেমাতেও দিয়েছেন বহু স্মরণীয় গান। তবে ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমার গানগুলো তাকে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা এনে দিয়েছিল। এছাড়াও তিনি গান করেছেন ‌, ‘চুপি চুপি’, ‘খেলা ঘর’, ‘চৌধুরী পরিবার’, ‘অনুপমা’, ‘স্বপ্নের শহর’, ‘মেজদিদি’, ‘সমুদ্রসাক্ষী’, ‘আবার আসব ফিরে’, ‘রং নাম্বার’ ইত্যাদি সিনেমায়। সৃজিত মুখার্জির ‘জুলফিকার’ সিনেমায় নচিকেতার গাওয়া ‘এক পুরনো মসজিদে গান ধরেছে মুর্শিদে’ গানটি শ্রোতাদের নতুন করে মুগ্ধ করেছে।

আরও পড়ুন

মাত্র ৩৮ বছরে মারা গেলেন জনপ্রিয় অভিনেত্রী

কসম খেয়ে বলছি কারও সঙ্গে শারীরিক সম্পর্ক করিনি: মেঘনা আলম

কেবল সুর নয়, সাহিত্যেও তিনি সমান পারদর্শী। এর মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ‘আমাকে দে’; উপন্যাস ‘ক্যাকটাস’ ও ‘জন্মদিনের রাত’; গল্প ‘শর্টকার্ট’, ‘পণ্ডশ্রম’, ‘অদ্বৈত’, ‘ছায়াজগত’, ‘আগুনপাখির আকাশ’, ‘ঘুম’, ‘সাপলুডো’, ‘যমের অরুচিত’, ও ‘অন্তচালের দুর্গ’; রম্যরচনা ‘আমার দেখা সবচেয়ে বড় গণেশগ পলিটব্যুরো’, ‘এজ্ঞে, দু-গালে মাররার পর, ‘অমল রুদ্র’ ও চাপে ছোট মাপে বড়’ ইত্যাদি। তার লেখালেখিতে যেমন রয়েছে অনুভবের গভীরতা, তেমনি আছে সময়ের মুখোমুখি দাঁড়ানোর সাহস।

নচিকেতা বাংলা গানে নিজেই যেন এক আন্দোলন। নতুন নতুন সব কথা ও সুরে প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই আন্দোলন জাগিয়ে রেখে তিনি এই বেশ ভালো আছেন।

কে

  • নচিকেতা চক্রবর্তী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।