দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিজ বাড়িতেই গভীর রাতে অভিনেতা সাইফ আলি খানের ওপর আক্রমণ করা হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। তবে তিনি বিপদমুক্ত রয়েছেন বলে জানা গেছে।
এনডিটিভি জানিয়েছে, বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাত ২টা ৩০ মিনিটে সাইফের বান্দ্রার বাড়িতে এ ঘটনা ঘটে।
দুষ্কৃতকারী একাধিকবার সাইফের ওপর ছুরি নিয়ে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। আপাতত তিনি বিপদমুক্ত বলে জানা গেছে।
পুলিশের প্রাথমিক অনুমান, কেউ চুরি করতে ঢুকেছিল আর সেই সময়ে অভিনেতা জেগে ছিলেন। প্রতিরোধ করাতেই হামলা হয়েছে। যদিও এই ঘটনা আসল কারণ কী তা জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।
অ