দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন প্রযোজক-নির্মাতা মো. ইকবাল হোসেন জয়। এ তথ্য নিশ্চিত করেছে ইকবালের ছেলে সুনান।
সুনান গণমাধ্যমকে বলেন, গত কয়েক দিন ধরে আব্বু অসুস্থ। জ্বর-ঠান্ডা কিছুতেই সারছে না। হঠাৎ করে গত রাতে অসুস্থ হয়ে পড়লে সোমবার (১৩ জানুয়ারি) সকালে বাবাকে হাসপাতালে ভর্তি করাই।
তিনি আরও বলেন, দুই দিন হাসপাতালে থাকতে হবে। এরপর বাসায় নিয়ে যাওয়া যাবে। ডাক্তার জানিয়েছে গুরুতর কিছু হয়নি। সবাই বাবার জন্য দোয়া করবেন।
উল্লেখ্য, ‘ভালোবাসলেই ঘর বাধা যায় না’, ‘পাসওয়ার্ড’, ‘বীর’সহ ৯টি চলচ্চিত্র প্রযোজনা করেছেন মো. ইকবাল। প্রযোজনার পাশাপাশি এসব সিনেমার নির্মাতাদের সঙ্গে থেকে নির্মাণ কাজও শিখেছেন তিনি। পরিচালক হিসেবে নাম লেখিয়েছেন ‘কিলহিম’ ছবি দিয়ে। এরপর ‘ডেডবডি’ ও ‘রিভেঞ্জ’ সিনেমা নির্মাণ করেছেন।
আরএ