দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউডের তারকা-সন্তানদের নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের অন্ত নেই। তাদের ভক্তসংখ্যাও কম নয়। এরই মধ্যে এইসব তারকা সন্তানদের অনেকেই বলিউডে আত্মপ্রকাশ করেছেন। মূলত প্রতি বছরই বলিউডে তারকা পরিবার থেকে নতুন মুখের আগমন ঘটে। এবারও তার ব্যতিক্রম হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, নতুন বছরের সূচনাতেই বলিপাড়ায় একাধিক তারকা সন্তানের অভিষেক হতে চলেছে। এই তালিকায় বলিউড অভিনেতা সাইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খান থেকে শুরু করে রয়েছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী রবিনা টন্ডনের কন্যা রাশা থাডানি। তালিকায় রয়েছেন আরও অনেকে।
সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুর। তিনি জাহ্নবী ও খুশি কাপুরের চাচাতো বোন। ২০২২ সালে তার প্রথম সিনেমার নাম ঘোষিত হয়। কিন্তু নানা জটিলতার কারণে ‘বেধড়ক’ নামের সিনেমাটি স্থগিত হয়ে যায়। তবে চলতি বছর বিক্রান্ত ম্যাসির বিপরীতে ‘আঁখো কী গুস্তাখিয়াঁ’ সিনেমাতে দেখা যাবে তাকে।
‘রকি অউর রানি কী প্রেম কাহানি’ সিনেমাতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন ইব্রাহিম আলী খান। এবার অভিনেতা হিসেবে অভিষেক হচ্ছে সাইফ আলী খানের পুত্রের। করণ জোহরের ‘শারজামিন’ সিনেমাতে দেখা যাবে তাকে।
আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও মোহিত সুরি পরিচালিত প্রেমের গল্প দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন অনন্যা পান্ডের চাচাতো ভাই আহান পান্ডে।
আগামী শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আজাদ’। এই সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক হচ্ছে রাভিনা ট্যান্ডনের কন্যা রাশা থাডানি এবং অজয় দেবগনের ভাগনে আমান দেবগনের। এই সিনেমাতে অজয় দেবগন নিজেও অভিনয় করেছেন। ব্রিটিশ ভারতের পটভূমিতে তৈরি এই সিনেমাতে এবার মামা-ভাগ্নে জুটিকে দেখা যাবে।
অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দর বিপরীতে জুটি বেঁধে হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা যাবে অক্ষয় কুমারের ভাগনি সিমার ভাটিয়াকে। শ্রীরাম রাঘবনের পরিচালনায় ‘ইক্কিস’ সিনেমাতে অভিনয়ের মাধ্যমে হাতেখড়ি হবে তার।
একটি সিরিজ পরিচালনার মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখতে চলেছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। শাহরুখ-গৌরীর নিজস্ব প্রযোজনা সংস্থার অধীনে ‘স্টারডম’ নামের সিরিজটি পরিচালনা করছেন তিনি। তারকাখচিত এই সিরিজের পরিচালনার ভার কিং খানের পুত্রের ওপরে ন্যস্ত হয়েছে। তাই পর্দার সামনে নয়, চলতি বছর ক্যামেরার পিছনে অভিষেক হতে চলেছ শাহরুখ পুত্রের।
অ