• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

রাহাত ফতেহ আলীর কনসার্টের টিকিটে শিক্ষার্থীদের জন্য ছাড়

বিনোদন ডেস্ক
  ১৬ ডিসেম্বর ২০২৪, ১৬:২৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। ছবি: সংগৃহীত
পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য ‘ইকোস অব রেভল্যুশন’ শীর্ষক কনসার্টে গাইবেন জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়াম মাতাবেন এই শিল্পী। শুধু তাই নয়, এই কনসার্টে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে গাইবেন রাহাত ফতেহ আলী খান। ইতোমধ্যে শুরু হয়েছে কনসার্টের টিকিট বিক্রি। তবে রয়েছে এক বড় সুখবর। শিক্ষার্থীদের জন্য টিকিটের মূল্যে বড় ছাড় দিয়েছে কনসার্টটির আয়োজক পক্ষ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জানা গেছে, চব্বিশের জুলাই বিপ্লবে সর্বস্তরের জনসাধারণের মাঝে শিক্ষার্থীদের ভূমিকা থাকায় তাদের প্রতি সম্মান রেখে বিজয় দিবসের (১৬ ডিসেম্বর) দিনের প্রথম প্রহর থেকে টিকেট ক্রয়ে শিক্ষার্থীদের জন্য ১৬ থেকে ৩৬ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

সাধারণত মোট তিনটি ক্যাটাগরিতে এই কনসার্টের টিকেট বিক্রি হচ্ছে। প্রথমত, ভিআইপি টিকিটের মূল্য ১০ হাজার টাকা। এই টিকেটে শ্রোতারা মঞ্চের সামনে বসে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। সেই টিকিট ১৬ ডিসেম্বর ‘বিজয় দিবস’ স্মরণে শিক্ষার্থীদের জন্য ১৬ শতাংশ ডিসকাউন্ট (ছাড়সহ ৮৪০০ টাকা) দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত, ‘ফ্রন্ট রো’ টিকেটের মূল্য ৪ হাজার ৫০০ টাকা। এই টিকেট ক্রেতারা সামনের সারি থেকে কনসার্ট উপভোগ করতে পারবেন। এক্ষেত্রে গণ অভ্যুত্থানের বছর ‘২০২৪ সাল’ স্মরণে শিক্ষার্থীদের জন্য ২৪ শতাংশ ডিসকাউন্ট (ছাড়সহ ৩৪২০ টাকা) দেওয়া হয়েছে। তৃতীয়ত, ‘জেনারেল’ টিকেটের মূল্য ২ হাজার ৫০০ টাকা। এই টিকেট ক্রেতারা পিছনের সারি থেকে কনসার্ট উপভোগ করতে পারবেন। এক্ষেত্রে ‘৩৬ জুলাই’ স্মরণে শিক্ষার্থীদের জন্য ৩৬ শতাংশ ডিসকাউন্ট (ছাড়সহ ১৬০০ টাকা) প্রদান করা হচ্ছে।

টিকেট ক্রয়ের সময় শিক্ষার্থীদের নিজ বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদানকৃত ইনস্টিটিউশনাল ই-মেইল অ্যাড্রেস ব্যবহার করতে হবে (যেসকল শিক্ষার্থীদের ইনস্টিটিউশনাল ই-মেইল নেই তারা অন্যদের সহযোগিতায় টিকেট কাটতে পারবেন)। রাজধানী ঢাকার পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ১৬ ডিসেম্বর থেকে বসানো থাকবে বুথ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেও একটা বুথ রাখা হবে। এসব বুথ থেকে সহযোগিতা নিয়ে অথবা অনলাইনেও টিকিট কাটা যাবে।

এদিকে, গত ৯ ডিসেম্বর রাত থেকে এই কনসার্টের টিকেট বিক্রি শুরু হয়, যা চলবে আগামী ১৯ ডিসেম্বর রাত ১১টা পর্যন্ত। টিকেট সেলিং পার্টনার হিসেবে আয়োজকদের সঙ্গে রয়েছে 'GET SET ROCK' (গেট সেট রক) নামের একটি প্রতিষ্ঠান। টিকেট ক্রয়ের জন্য 'https://getsetrock.com/buy-ticket/echoes-of-revolution-j01' এই লিংকে প্রবেশ করতে হবে এবং অনলাইনে পেমেন্ট সম্পন্ন করতে হবে। টিকেট সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রদান করা হয়েছে।

আরও পড়ুন

বিজয় দিবসের শুভেচ্ছা জানালো অপু-বুবলীর ছেলে

এবার জমির জন্য ড. ইউনূসকে বাবা ডাকতে চান জয় 

জামিন পেয়েও জেলে রাত কাটালেন আল্লু অর্জুন

এই কনসার্টে বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফাতেহ আলী খান মূল আকর্ষণ হিসেবে তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। এছাড়া, কয়েকটি জনপ্রিয় দেশী ব্যান্ড- আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা পারফর্ম করবেন। এর বাইরে, জনপ্রিয় র‍্যাপ সংগীত শিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও দর্শক মাতাবে। সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার থাকবে।

উল্লেখ্য, এই কনসার্ট থেকে আয় হওয়া সব অর্থ শহীদ ও আহত ব্যক্তিদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’এ দেওয়া হবে।

অ

  • রাহাত ফতেহ আলী খান
  • কনসার্ট
  • শিক্ষার্থীদের জন্য ছাড়
এ সম্পর্কিত আরও খবর
‘বাংলাদেশকে আমি দ্বিতীয় বাড়ি মনে করি’
‘বাংলাদেশকে আমি দ্বিতীয় বাড়ি মনে করি’
কনসার্ট-মঞ্চে হাসিনার বিচার দাবি, ঐক্যের আহ্বান
কনসার্ট-মঞ্চে হাসিনার বিচার দাবি, ঐক্যের আহ্বান
আজ ফতেহ আলী খানের কনসার্ট, যেসব রাস্তা এড়িয়ে চলবেন
আজ ফতেহ আলী খানের কনসার্ট, যেসব রাস্তা এড়িয়ে চলবেন
এক্সপ্রেসওয়েতে টোল ছাড়, সেনানিবাস হয়ে যেতে পারবেন বিমানযাত্রীরা  
এক্সপ্রেসওয়েতে টোল ছাড়, সেনানিবাস হয়ে যেতে পারবেন বিমানযাত্রীরা  
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।