• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

কনসার্ট-মঞ্চে হাসিনার বিচার দাবি, ঐক্যের আহ্বান

বিনোদন ডেস্ক
  ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:০৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গানের ফাঁকে রাজধানীর আর্মি স্টেডিয়ামের কনসার্ট ‘ইকোস অব রেভল্যুশন’-এর মঞ্চে উঠে আসেন জুলাই গণ-অভ্যুত্থানের আন্দোলনকারী, আহত ও আন্দোলনে শহীদের পরিবার। সেখানেও ফ্যাসিস্ট হাসিনার বিচার ও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (২১ ডিসেম্বর) বিকেল ৪টায় বনানীর আর্মি স্টেডিয়ামে শুরু হয় এই কনসার্ট।

চিরকুট ব্যান্ডের পরিবেশনা শেষে এশার আজানের বিরতির পরই মঞ্চে আসেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। আরও ছিলেন ছাত্র-জনতার আন্দোলনে হাত হারানো আতিকুল ইসলাম, মুখমণ্ডল হারানো খোকন চন্দ্র বর্মণ, আন্দোলনে নিহত সৈকতের বোন, মুগ্ধর ভাই সিগ্ধ ও আবু আহনাফের মা।

কনসার্টে উপস্থিত তরুণদের উদ্দেশে সারজিস আলম বলেন, ‘আজ আমরা কীসের ওপর দিয়ে এই দেশে এখনও আছি তা দেশের সবাই জানেন। যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত, সবাই জানেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলন দিয়ে এই যাত্রা শুরু হয়েছিল, পরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন শুরু হলে সারাদেশের ছাত্র-জনতা এতে অংশ নিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘গত ১৬ বছরে বিভিন্নভাবে আমরা হাসিনার পতনে রাস্তায় নেমেছি। কিন্তু ঐক্যবদ্ধ না হওয়ায় সেটা পারিনি। ২৪-এর আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ হয়েছি বলেই তাকে পালাতে বাধ্য করতে পেরেছি। এই আন্দোলন আমাদের শিখিয়ে দিয়েছে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই।’

মঞ্চে কথা বলেন গণঅভ্যুত্থানে নিহত আহনাফের মা। কান্নাজড়িত কণ্ঠে সন্তানের হত্যাকারী শেখ হাসিনার বিচার দাবি করেন তিনি। সরকার পতনের চার মাস পরও কীভাবে হত্যাকাণ্ডে জড়িতরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে বিস্ময় প্রকাশ করেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তিনি আরও কঠোর হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন

একজন ভালো হৃদয়ের মানুষ চান রাশমিকা

স্টেডিয়ামে গাইল উপদেষ্টা আসিফের সিলসিলা

ছাত্র-জনতার আন্দোলনে নিহত সৈকতের বোন বলেন, ‘যতদিন বাংলার মাটিতে খুনি হাসিনার বিচার না হবে, ততদিন আমরা একসাথে থাকব।’ ছাত্র-জনতার আন্দোলনে হাত হারানো আতিকুল ও খোকন শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিতে এনে বিচারের দাবি করেন।

সিলসিলা ব্যান্ডের কাওয়ালি দিয়ে শুরু হয় কনসার্ট। তারপর একে একে গান পরিবেশন করেন র‌্যাপার হান্নান, র‍্যাপার সেজান, আফটারম্যাথ, চিরকুট, আর্টসেল। এই প্রতিবেদন লেখার সময় মঞ্চ প্রস্তুত করা হচ্ছিল কনসার্টের প্রধান আকর্ষণ উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খানের পরিবেশনার জন্য।

কে

  • কনসার্ট
  • বিচার দাবি
এ সম্পর্কিত আরও খবর
হত্যার বিচার দাবিতে চাঁদপুরে বিক্ষোভ
হত্যার বিচার দাবিতে চাঁদপুরে বিক্ষোভ
গাইবান্ধায় সড়ক অবরোধ করে ব্যবসায়ী হত্যার বিচার দাবি
গাইবান্ধায় সড়ক অবরোধ করে ব্যবসায়ী হত্যার বিচার দাবি
আজ ফতেহ আলী খানের কনসার্ট, যেসব রাস্তা এড়িয়ে চলবেন
আজ ফতেহ আলী খানের কনসার্ট, যেসব রাস্তা এড়িয়ে চলবেন
এক্সপ্রেসওয়েতে টোল ছাড়, সেনানিবাস হয়ে যেতে পারবেন বিমানযাত্রীরা  
এক্সপ্রেসওয়েতে টোল ছাড়, সেনানিবাস হয়ে যেতে পারবেন বিমানযাত্রীরা  
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।