দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘ইকোস অব রেভল্যুশন’ নামের চ্যারিটি কনসার্টে ঢাকার আর্মি স্টেডিয়াম মাতিয়েছেন পাকিস্তানের খ্যাতিমান সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। মূলত জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারকে সহায়তার জন্য আয়োজন করা হয়েছিল এ কনসার্টটির। গত শনিবারের এ আয়োজনে দর্শক-শ্রোতাদের উল্লাস ছিল দেখার মতো।
এই পারফর্মেন্সের একদিন পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন রাহাত ফতেহ আলী খান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সাক্ষাতকার থেকে জানা যায়, বাংলাদেশকে দ্বিতীয় বাড়ি মনে করেন পাকিস্তানি এই শিল্পী।
বাংলাদেশ ও বাংলাদেশের সংস্কৃতি প্রসঙ্গে এই শিল্পী বলেন, ‘শুরু থেকেই বাংলা গান আমার মনকে প্রভাবিত করেছে, আকর্ষণ করেছে। বাংলাদেশের সংস্কৃতি এখন অনেকটাই পরিচিতি পেয়েছে। যদিও পুরোনো মানুষ আমরা, তারপরও অনেক উপভোগ করি, ভালো লাগে।’
দেশের খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লার ভূয়সী প্রশংসা করেন রাহাত ফতেহ আলী খান। এই শিল্পীর কথায়, ‘রুনা লায়লা একজন বাংলাদেশ এবং পাকিস্তান দুই দেশেরই কিংবদন্তী শিল্পী। আমি ওনাকে খুব সম্মান করি, বহু কদর করি; এবং তিনি একজন কিংবদন্তী বটে, একজন জ্যেষ্ঠ শিল্পী। আমি বাংলাদেশি একটি গান করেছিলাম, আর সে সময় রুনা লায়লা সাহেবানা আমার বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ করতে সাহায্য করেছিলেন।’
এদিকে আজ সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএল মিউজিক ফেস্টে পারফর্ম করার কথা রয়েছে রাহাত ফতেহ আলীর। সেখানে মূল আকর্ষণ হিসেবেই থাকবেন জনপ্রিয় এই সংগীতজ্ঞ।
আরএ