• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

বেতার-বিটিভিতে গান করবেন না কণ্ঠশিল্পী আসিফ

বিনোদন ডেস্ক
  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিগত সরকারের আমলে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে গান গাওয়ার সুযোগ পাননি জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। রাজনৈতিক পরিচয়ের কারণে তার গাওয়া কোনো গানও বাজানো হতো না এ দুই প্রচারমাধ্যমে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সম্প্রতি রাষ্ট্রীয় এ গণমাধ্যম দুটি থেকে যোগাযোগ করা হয় এই শিল্পীর সঙ্গে। দেওয়া হয়েছিল গান গাওয়ার প্রস্তাব। তবে, তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আসিফ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

কেন তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ফেসবুকে সে প্রসঙ্গে লিখেছেন কণ্ঠশিল্পী আসিফ।

বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় আসিফ লিখেন, ‘বাংলাদেশ বেতারের একজন কর্মী আমাকে দাওয়াত দিয়েছে তাদের একটি অনুষ্ঠানে যোগ দিতে। মেয়েটির বিনয়ী প্রস্তাব ফিরিয়ে দিতেই হলো। আরও কিছু শুভাকাঙ্ক্ষী বেতারে আছেন, যারা বিগত ষোলো বছর আমার গান চালাতে চাইতো, পারত না। এখন পারছে। বাংলাদেশ টেলিভিশন থেকেও ফোন পেয়েছি। প্রোগ্রাম প্রোডিউসার বলেছে, আপনাকে নিয়ে নতুনভাবে শুরু করতে চাই। তাকেও বিনয়ের সঙ্গে “না” করে দিয়েছি। আমি নিকট অতীতে দেখেছি, বিটিভিতে আমার গান চলেছে ঠিকই, শুধু নামটি বদলে দিয়েছে। চব্বিশ বছরের ক্যারিয়ারে (ওয়ান-ইলেভেনসহ) জীবন থেকে চলে গেছে আঠারো বছর। যৌবন পেরিয়ে এখন আমি মধ্যবয়সী। ফাঁকে ফাঁকে বেসরকারি টিভি চ্যানেলে গাইতাম, এখন আর গাই না, সেখানেও আর কখনো গাইব না। এসব নিয়ে আর কষ্টও পাই না। দীর্ঘদিনের অনভ্যাসে অভ্যস্ত হয়ে গেছি।’

অভিমানী হৃদয়ে তিনি লিখেছেন, ‘সেই মাথাভরা চুল আর নাই, সাদাও হয়ে গেছে কিছু, চোখের দৃষ্টিও ঝাপসা হয়েছে একটু। তবুও রাষ্ট্রকে ধন্যবাদ, আমাকে দেশে থাকতে দেওয়ার জন্য। গান গাওয়া আমার পেশা, মঞ্চে গাইব আর অল্প কয়েকটা বছর। কোটি মানুষ আমাকে ভালোবাসে, তাদের সামনে গাইবার ইচ্ছা আছে, নিশ্চয়ই তারাও বঞ্চিত হয়েছে। বেতার-বিটিভিতে আমার জায়গায় সুযোগ পাবে অন্য কেউ, সেখানেই আনন্দ খুঁজে নেব।’

আরও পড়ুন

গণহত্যার উৎসাহ দিয়েছিল সিক্রেট গ্রুপ

আলো আসবেই গ্রুপ কাণ্ড / নিজেকে নির্দোশ দাবি অভিনেতা ফজলুর রহমান বাবুর

দশের দশকে ‘ও প্রিয়া তুমি কোথায়’ গেয়ে দেশের কোটি কোটি সংগীতপ্রেমীর কাছে পৌঁছেছিলেন শিল্পী আসিফ আকবর। এরপর বেশ কিছু জনপ্রিয় গান করেছেন তিনি। বেরিয়েছে বেশ কিছু অ্যালবাম। বিএনপিমনা রাজনীতির কারণে গত ১৬ বছর তার ক্যারিয়ারে নেমে আসে স্থবিরতা। তবে তিনি আশাবাদী, আবারও মানুষ তার কণ্ঠ শুনতে পাবেন।

শুধু আসিফ নন, রাজনৈতিকভাবে জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে সম্পৃক্ততার কারণে অনেক শিল্পীই রাষ্ট্রীয় এ গণমাধ্যমে কাজের সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আবারও রাজনৈতিক কারণে বঞ্চিত শিল্পীদের কাছে টানার চেষ্টা করছে গণমাধ্যমগুলো। প্রচার শুরু করেছে গান। তাদের অনুষ্ঠানগুলোতে গান পরিবেশনের জন্য যোগাযোগও করা হচ্ছে।

কে

  • আসিফ আকবর
  • গান
  • বেতার
  • বিটিভি
এ সম্পর্কিত আরও খবর
স্লোগানে স্লোগানে উত্তাল শহীদ মিনার
স্লোগানে স্লোগানে উত্তাল শহীদ মিনার
আফগানিস্তানে বিমান হামলায় নিহত অন্তত ১৫
আফগানিস্তানে বিমান হামলায় নিহত অন্তত ১৫
মেঘলার কণ্ঠে জগলুল হায়দারের ‘মন দিয়েছি’ 
মেঘলার কণ্ঠে জগলুল হায়দারের ‘মন দিয়েছি’ 
আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৫২
আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৫২
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।