• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

বন্যার্তদের জন্য তারকাদের আকুতি

বিনোদন ডেস্ক
  ২৪ আগস্ট ২০২৪, ১৪:৪৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের আট জেলা বন্যাকবলিত। এসব জেলার মানুষ পার করছে ভয়াবহ সংকটকাল। প্রতিমুহূর্তে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ দূরত্বে ছুটছেন হাজারো মানুষ। দেশ জুড়ে এখন যেন শুধুই হাহাকার আর কান্নার ছবি। বিপর্যস্ত ও ভয়াবহ সংকটে থাকা এসব মানুষের কান্না ছুঁয়েছে তারকাদের হৃদয়ও।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বন্যার কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশ করেন চিত্রনায়িকা বুবলী। এসব ছবিতে দেখা যায়, প্রবল গতিতে বন্যার পানি প্রবেশ করছে, কেউ জীবন রক্ষায় গামলায় ভাসিয়েছেন শিশু। আবার কাউকে দেখা যায় গৃহপালিত প্রাণীকে নিরাপদে সরিয়ে নিতে নৌকায় আশ্রয় নিয়েছেন। সব মিলে ফুটে উঠেছে দুর্বিষহ চিত্র।

বুবলী লিখেছেন, ‘নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুরসহ বিভিন্ন জেলায় বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। লাখো মানুষ এবং অবলা প্রাণীরা বিপদগ্রস্ত। যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আল্লাহ সবাইকে হেফাজত করুন।’

এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সূত্রহীন পানিতে নিমজ্জিত একটি শিশুর ছবি। অনেকের দাবি ছবিটি বাস্তবের নয়, এআই দিয়ে বানানো। ওই ছবিতে দেখা যাচ্ছে চারদিকে অথৈ জলরাশি, তার মাঝে আটকে আছে একটি শিশু। বড় বড় দুটি চোখে অবাক বিস্ময়! মধ্যরাতে ছড়িয়ে পড়া নিষ্পাপ শিশুটির ছবি ঘুম কেড়ে নিয়েছে সাধারণ মানুষ থেকে শোবিজ অঙ্গনের তারকাদেরও।

সামাজিক মাধ্যমে নিজেদের কষ্টের অনুভূতি শেয়ার করেছেন তারকারা। ছবিটি প্রকাশ করে ফেসবুকে পরীমণি লিখেছেন, ‘আল্লাহ! কী করবো আমি! বুকের ভেতর দুমড়ে-মুচড়ে যাচ্ছে। এই চোখের দিকে তাকিয়ে কি করে ঘুমাবো!’ বন্যাকবলিতদের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করে নায়িকা লিখেছেন, ‘আল্লাহ তুমি সহায় হও। কেউ নাই আর এখন। আমি যাবো। আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে যা করার করবো ইনশাআল্লাহ।’

অস্ট্রেলিয়ায় বসে স্থির নেই শাবনূর। একই ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আল্লাহ, দেশের মানুষগুলোকে রক্ষা করো!’

পূজা চেরী সরাসরি স্রষ্টার উদ্দেশে প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, ‘এই অবুঝ চাহনি। হে ঈশ্বর তুমি কি দেখছো না?’

চিত্রনায়ক জায়েদ খানের ভেতরও হু হু করে উঠেছে নিষ্পাপ শিশুটির মুখ দেখে। তিনি লিখেছেন, ‘কোনোভাবেই সহ্য করার মতো না। এটা দেখার পর মানুষ কীভাবে থাকে। বুকের ভেতরটা কাঁদছে যতবার দেখছি। আল্লাহ আপনি এই মাসুম বাচ্চার মুখের দিকে তাকিয়ে সকল বন্যাবাসী মানুষদের হেফাজত করেন।’

চিত্রনায়ক আরিফিন শুভ ফেসবুকে লিখেছেন, ‘ভয়াবহ বন্যার কবলে দেশের বেশ কয়েকটি জেলা। দেশের এই সংকটকালীন পরিস্থিতিতে আমাদের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। আসুন সবাই নিজ জায়গা থেকে সাহায্যের হাত বাড়াই। সবার আগে বন্যাকবলিত এলাকার মানুষ, পশুপাখিসহ সব জীবের নিরাপত্তা নিশ্চিত করি। আল্লাহ সহায় হন আমাদের।’

আরও পড়ুন

ক্রিকেট থেকে অবসর নিয়ে অভিনয়ে বিরাট কোহলি

খালেদা জিয়ার বায়োপিকে চিত্রনায়িকা নিপুণ 

ভাঙল জেনিফার চতুর্থ সংসার

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের ভারী বৃষ্টিতে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি ও চট্টগ্রামের কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে।

এস

  • বন্যা সংকট
  • ভয়াবহ সংকট
  • তারকা
  • শাবনূর
  • পরীমণি
  • আরিফিন শুভ
  • বিনোদন
এ সম্পর্কিত আরও খবর
বিদায়ী বছরের আলোচিত যত বিচ্ছেদ
বিদায়ী বছরের আলোচিত যত বিচ্ছেদ
ছেলেকে নিয়ে আবেগাপ্লুত পরীমণি
ছেলেকে নিয়ে আবেগাপ্লুত পরীমণি
‘বাংলাদেশকে আমি দ্বিতীয় বাড়ি মনে করি’
‘বাংলাদেশকে আমি দ্বিতীয় বাড়ি মনে করি’
মারা গেছেন দেশের খ্যাতনামা পরিচালক
মারা গেছেন দেশের খ্যাতনামা পরিচালক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।