• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

বিদায়ী বছরের আলোচিত যত বিচ্ছেদ

সানজিদা আক্তার
  ২৪ ডিসেম্বর ২০২৪, ২৩:১৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
প্রতি বছরের মতো এ বছরও বিনোদন দুনিয়ার একাধিক তারকার ঘর ভেঙেছে
প্রতি বছরের মতো এ বছরও বিনোদন দুনিয়ার একাধিক তারকার ঘর ভেঙেছে

দরজায় কড়া নাড়ছে নতুন বছর, আর মাত্র কয়েকটা দিন বাকি। পুরনো বছরকে বিদায় আর নতুনের আগমনী নিয়ে সারাবিশ্বে এখন উৎসবের আমেজ চলছে। এদিকে ২০২৪ সালটা সবার জীবনেই নানা কারণে ছিল বেশ ঘটনাবহুল। যেমন ছিল সাফল্যের, তেমনটাই ছিল বিষাদের।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

চলতি বছর কেউ কেউ শুরু করেছেন নতুন জীবন। আবার কারো ভেঙেছে সংসার। প্রতি বছরের মতো এ বছরও বিনোদন দুনিয়ার একাধিক তারকার ঘর ভেঙেছে। এক বুক বিষাদ নিয়ে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন অনেক জুটি। আর সেই বিচ্ছেদের সূত্র ধরে সারা বছরই আলোচনা-সমালোচনায় ছিলেন সেসব তারকা।

২০২৪ সালে দেশ-বিদেশের কিছু তারকা জুটির বিচ্ছেদ ছিল নেটিজেনদের মুখে মুখে। যা নিয়ে সোশ্যাল মিডিয়াও বেশ সরগরম ছিল। তেমনি কয়েকজন তারকাদের বিচ্ছেদের খবর তুলে ধরা হলো—

মাহিয়া মাহি-রাকিব

চলতি বছরের একেবারে শুরুতে ডিভোর্সের ঘোষণা দেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী মহম্মদ পারভেজ অপুকে বিয়ে করেন তিনি। যদিও সেই সম্পর্ক ২০২১ সালে ভেঙে দিয়ে সে বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। এই দম্পতি ২০২৩ সালের ২৮ মার্চ একটি পুত্র সন্তান জন্ম দেন। কিন্তু হঠাৎই চলতি বছর ১৬ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন তারা।

ধানুশ-ঐশ্বরিয়া

চলতি বছরের ২৭ নভেম্বর জনপ্রিয় দক্ষিণী তারকা ধানুশ ও তার স্ত্রী ঐশ্বরিয়ার ১৮ বছরের সংসারে চূড়ান্ত বিচ্ছেদ হয়েছে। যদিও বেশ কয়েক বছর আগেই এই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। ধানুশের স্ত্রী ঐশ্বরিয়া ভারতের মেগাস্টার রজনীকান্তর মেয়ে।

সায়রা বানু-এ আর রহমান

বছরের একেবারে শেষদিকে ১৯ নভেম্বর হঠাৎই অস্কারজয়ী এ আর রহমান ও সায়রা বানু মিডিয়ায় প্রকাশ করেন তাদের বিবাহবিচ্ছেদের খবরটি। বলা চলে চলতি বছরের অন্যতম আলোচিত বিচ্ছেদ এটি। কেননা তাদের এই বিচ্ছেদের খবর এ আর রহমান ভক্তরা যেনো কিছুতেই মেনে নিতে পারছেন না। দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য ভেঙে যাওয়ার কারণ হিসেবে রহমান ও সায়রা সোশ্যাল মিডিয়ায় জানান, অগাধ প্রেমের অভাব নয়, মানসিক চাপ ও নিজেদের মধ্যে পারস্পরিক দূরত্ব তৈরি হওয়াতেই তারা হেঁটেছেন বিচ্ছেদের পথে।

এদিকে বিচ্ছেদের খবর একদিন যেতে না যেতেই সুরকারের সঙ্গে প্রেমের গুঞ্জনে নাম জড়ায় রহমানের দলের বেজিস্ট মোহিনী দে। এ প্রেমের গুঞ্জনকে মোহিনী, সায়রা ও রহমান তিনজনই মিথ্যা বলেছেন।

এশা-ভরত

২০১২ সালের জুন মাসে হিরে ব্যবসায়ী ভরত তখতানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন এশা। ২০১৭ সালে প্রথম সন্তান রাধ্যার জন্ম হয়। এর ঠিক দু’বছর পর দ্বিতীয় সন্তান মীরার জন্ম হয়। তবে হঠাৎই চলতি বছরের ৬ ফেব্রুয়ারি তাদের সুখের সংসারে ভাঙনের সুর ওঠে। ওইদিন একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের ঘোষণা দেন তারা। বিচ্ছেদের কারণ প্রসঙ্গে ভরত কিছু না জানালেও সংবাদমাধ্যমে এশা জানান, শাশুড়ির অসংখ্য আদেশ, নিষেধ মেনে এতদিন সংসার করেছেন। তবে এবার তার আদেশ, নিষেধ চরমে পৌঁছায়, যে কারণে সংসার আর টিকিয়ে রাখতে পারেননি অভিনেত্রী।

হার্দিক-নাতাশা

বলিউডের নৃত্যশিল্পী তথা মডেল নাতাশা স্ট্যানকোভিচ ও হার্দিক পাণ্ডিয়ার বিয়েটা প্রেমের বিয়েই ছিল। ২০২০ সালের মে মাসে গাঁটছড়া বাঁধেন দুজন। তবে বিয়ের ৪ বছর পর হঠাৎ দুজনে সম্পর্কের সমাপ্তি ঘোষণা করেন। এ বছর তাদের বিচ্ছেদ সকলকে চমকে দেয়। ভক্তরাও হতবাক হয়ে যান। ২০২৪ সালের জুলাইয়ে তারকা দম্পতি একে অপরকে ছেড়ে যাওয়ার ঘোষণা করেন। তাদের সম্পর্কের মধ্যে দীর্ঘদিন ধরে অশান্তির গুঞ্জন ছিল। যেটি পরে সত্য প্রমাণিত হয়। এই বিচ্ছেদের পরই তাদের ব্যক্তিগত জীবন বেশ নাটকীয় হয়ে ওঠে।

পিঙ্কি-কাঞ্চন

ওপার বাংলার দর্শকপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক। তার সঙ্গে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের বিচ্ছেদ অনেক আগে হলেও দীর্ঘ আইনি জটিলতা শেষ করে ১০ জানুয়ারি চূড়ান্ত বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন তারা। এর আগে ২০২১ সালে কাঞ্চন-পিঙ্কির দাম্পত্য কহলের খবর প্রকাশ্যে আসে। পিঙ্কির অভিযোগ ছিল, অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে পরকীয়ায় রয়েছে কাঞ্চন। এ অভিযোগকে সত্য প্রমাণ করে স্ত্রীর সঙ্গে আইনি বিচ্ছেদের পরই শ্রীময়ীকে বিয়ে করেন এই অভিনেতা।

সানিয়া-শোয়েব

চলতি বছরের প্রাক্কালে হঠাৎই সংবাদমাধ্যমে ফাঁস হয় ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানি ক্রিকেট তারকা শোয়েব মালিকের বিবাহবিচ্ছেদের খবর। প্রথমে অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের তৃতীয় বিয়ের খবর প্রকাশ করেন শোয়েব। ২০ জানুয়ারি পাকিস্তানি টেলিভিশনে অভিনেত্রী সানা জাভেদকে বিয়ের খবর প্রকাশ্যে আসার পরই নেটিজেনরা জানতে আগ্রহী হয়ে ওঠে সানিয়া ও শোয়েবের বিয়ের পরিণতি সম্পর্কে। আর তখনই সানিয়ার বোন আনাম মির্জা চলতি বছর ২১ জানুয়ারি ইনস্টাগ্রামে বিবৃতি দিয়ে জানান, শোয়েব আর সানিয়ার বিবাহবিচ্ছেদ কয়েক মাস আগেই হয়ে গেছে।

আরও পড়ুন

একসঙ্গে গাইলেন নানা প্রজন্মের শিল্পী

ছেলেকে নিয়ে আবেগাপ্লুত পরীমণি

‘বাংলাদেশকে আমি দ্বিতীয় বাড়ি মনে করি’

জেনিফার-বেন অ্যাফ্লেক

চলতি বছর বিচ্ছেদের পথে হেঁটেছেন মার্কিন অভিনেতা ও প্রযোজক বেন অ্যাফ্লেক এবং গায়িকা জেনিফার লোপেজ। ২০০০ সালে এ জুটি প্রথম প্রেমের সম্পর্কে জড়ান। দীর্ঘ সময় প্রেমের পর ২০০২ সালে আংটি বদল করেন। কিন্তু হঠাৎই তাদের বিয়ে ভেঙে যায়। এরপর অন্য জীবনসঙ্গীকে সঙ্গে নিয়ে জীবন কাটিয়ে দিতে শুরু করেন তারা। এভাবে তাদের বিচ্ছেদের ২০ বছর পার হওয়ার পর ২০২২ সালে আবারও এ জুটি একে অন্যের প্রেমে পড়েন। আংটি বদল করে সে বছরই জুলাই মাসে ধুমধাম করে বিয়ে করেন। কিন্তু বিয়ের দুই বছর পেরোতেই জটিলতা শুরু হয় তাদের মাঝে। বেনের সঙ্গে আর্থিক বিরোধে কোনো আইনজীবী ছাড়া নিজেই আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন জেনিফার। ২০২৪ সালে জুলাই মাস থেকেই তারা আলাদা থাকতে শুরু করেন। এ বিবাহবিচ্ছেদ জেনিফারের জীবনে চতুর্থ এবং বেনের জীবনে দ্বিতীয় অভিজ্ঞতা।

অ

  • বিদায়ী বছর
  • তারকা
  • বিচ্ছেদ
এ সম্পর্কিত আরও খবর
তারকাদের নিয়ে ‘দরদ’ দেখতে প্রেক্ষাগৃহে যাচ্ছেন শাকিব
তারকাদের নিয়ে ‘দরদ’ দেখতে প্রেক্ষাগৃহে যাচ্ছেন শাকিব
কোরীয় তারকার রহস্যজনক মৃত্যু
কোরীয় তারকার রহস্যজনক মৃত্যু
সংসার ভাঙা নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কার জা
সংসার ভাঙা নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কার জা
মেয়েকে নিয়ে নতুন তথ্য দিলেন ঐশ্বরিয়া
মেয়েকে নিয়ে নতুন তথ্য দিলেন ঐশ্বরিয়া
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।