দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুই বছর ধরে গোপনে চুটিয়ে প্রেম করছেন আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডে। যদিও এ সম্পর্কের কথা তারা কখনো স্বীকার করেননি। তবে এবার নতুন খবর হলো, এক মাস আগেই নাকি এই জুটির প্রেম ভেঙে গেছে।
ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার ফ্যাশন শোয়ের র্যাম্প থেকে প্রথম। পরে স্পেনে অনুরাগীর ক্যামেরায় ধরা পড়েছিলেন আদিত্য-অনন্যা। সেই থেকে লন্ডন, মালদ্বীপসহ বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গেছে তাদের। বলিউডের বিভিন্ন পার্টিতেও যেতেন তারা। কয়েক মাস আগেও করণ জোহরের শোয়ে নিজেদের সম্পর্ক নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন দুজনেই। সম্প্রতি মেয়ের পছন্দে যে মত আছে, তাও জানান চাঙ্কি পাণ্ডে। কিন্তু এর মধ্যে কী কারণে সম্পর্ক ভেঙেছে— তা জানা যায়নি।
গত মাসে অনন্যা ইনস্টাগ্রামে লেখেন, যা একান্তই তোমার, তা তোমার কাছে ফিরে আসবেই। তুমি দুরে সরিয়ে দিলে, বারণ করে দিলেও, তা ফিরে আসবেই। এ সব কিছুই ঘটছে শুধু তোমাকে শিক্ষা দেয়ার জন্য।
সেই থেকেই ভাঙনের জল্পনা শুরু হয়। অনন্যা-আদিত্যের কাছের বন্ধুদের বক্তব্য, মার্চেই প্রেম ভেঙেছে তারকা জুটির।
অবশ্য তাদের একে অপরের মধ্যে তিক্ততা তেমন নেই, বজায় রেখেছেন সৌজন্যের সম্পর্কও। এখন অধিকাংশ সময়ই পোষ্যের সঙ্গে কাটাচ্ছেন অনন্যা। গোটা ঘটনাটি সামাল দেয়ার চেষ্টা করছেন আদিত্যও। তবে এ বিষয়ে আদিত্য বা অনন্যা— কেউই এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি।
এ দিকে সম্প্রতি মাঝ রাতে প্রাক্তন প্রেমিকা শ্রদ্ধা কাপুরের বাড়ি থেকে বেরোতে দেখা যায় আদিত্যকে। পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়েন অভিনেতা। অনুরাগীদের একাংশের আশঙ্কা, তবে কি পুরোনো প্রেমের জেরেই ভাঙল আদিত্য-অনন্যার সম্পর্ক? অবশ্য সে উত্তর এখনো মেলেনি।
এস