দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউডে এ প্রজন্মের জনপ্রিয় নায়িকা অনন্যা পাণ্ডে। ইন্ডাস্ট্রিতে এখনও পায়ের তলার মাটি মজবুত না হলেও তারকাসন্তান হাওয়ায় লাইমলাইটে থাকেন তিনি। তবে পান থেকে চুন খসলে শুনতে হয় কটু কথা।
এই যেমন সম্প্রতি প্যারিস হউটে কোচার উইকের মার্জার সরণিতে প্রথমবার হেঁটেছেন অনন্যা। গত ২২ জানুয়ারি ফ্যাশন দুনিয়ার অন্যতম জনপ্রিয় শোয়ে দ্যুতি ছড়িয়েছেন অভিনেত্রী। আর নতুন এই মুকুটে বেজায় খুশি হলেও নেটপাড়ার একাংশ নেতিবাচক কথা বলছেন তার পোশাক দেখে।

রাহুল মিশ্রর ডিজাইন করা সুপারহিরো কালেকশনে দেখা গেছে অনন্যা পাণ্ডেকে। দেখতে আউট অব দ্য বক্স বটে!
তবে অনন্যা কিন্তু বেশ সাহসিকতার সঙ্গে সেই ব্লাউজ ক্যারি করেছেন। নিজেই সেই ছবি পোস্ট করে অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তিনি। তার বুকের উপর দেখা গেল, বড় একটা ফড়িং। আবার শুঁড়ও রয়েছে। আর সেটাতেই ঢাকা স্তনযুগল। এই পোশাক দেখেই নিন্দুকদের একাংশ ট্রল করা শুরু করেছেন।
আর