দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউডে জোর চর্চা, প্রেম করছেন আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডে। এ কথা তারা কখনও স্বীকার না করলেও হাবভাবে বুঝিয়ে দেন যে প্রেম করছেন। দিব্যি দুজনে মিলে ঘুরছেন, একান্তে সময় কাটাচ্ছেন।
বুধবার ছিল ভ্যালেন্টাইনস ডে। তবে এদিন গাড়ির ভেতর সময় কাটিয়েছেন তারা। সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবি দেখেই এমনটা আন্দাজ করা যাচ্ছে।
অনন্যার পোস্টা করা ছবিতে স্পষ্টভাবে আদিত্যকে দেখা না গেলেও ইঙ্গিত রয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, একগুচ্ছ সূর্যমুখী ফুল ও লাল বেলুন।
নতুন বছর উদযাপনেও একসঙ্গে বিদেশে গিয়েছিলেন আদিত্য-অনন্যা। সূত্রের খবর, তাদের বাড়ি থেকে এই প্রেম নিয়ে কোনো আপত্তি নেই। দুই পরিরাবের লোকজনই চাইছেন এই প্রেমের পরিণতি যেন ছাদনাতলায় ঘটে।
শোনা যাচ্ছে, সব ঠিকঠাক চললে চলতি বছরের শেষের দিকে বাগদানও সারবেন অনন্যা ও আদিত্য। জানুয়ারি মাসেই নাকি দুজনেই এই প্রেমের ইস্তেহার সবার সামনে আনবেন। জানাবেন বিয়ের পরিকল্পনাও। তবে বিয়ের খবর রটলেও, তারা কিন্তু চুপ।
আর