দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

একসময় চুটিয়ে অভিনয় করলেও কয়েক বছর ধরে সিনেমা থেকে দূরে শাবনূর। একমাত্র ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়াতে বসবাস করছেন তিনি। মাঝে মাঝে দেশে এসে ব্যক্তিগত কাজ সেরে আবার ফিরে যেতেন সেখানে। তবে এবার তিন বছর পর মাতৃভূমির মাটিতে পা রেখেছেন এ অভিনেত্রী।
অনুরাগীরা চাইছিলেন, শাবনূর যেন সিনেমায় ফিরে আসেন। নায়িকাও চাইছিলেন তাদের দাবি পূরণ করতে। তাই তো দেশে এসে ‘রঙ্গনা’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হন তিনি। আরাফাত হোসাইন নামে নতুন একজন পরিচালক এটি পরিচালনা করবেন।
শুক্রবার (৫ জানুয়ারি) প্রকাশিত হয়েছে ‘রঙ্গনা’ সিনেমার ফার্স্ট লুক। প্রথম দর্শনেই রহস্য ছড়িয়েছেন শাবনূর। এতে তিনটি লুকে দেখা যায় শাবনূরকে। যার একটিতে তার হিজাবে মুখ ঢাকা; একই সঙ্গে পিস্তল আর ফুল হাতেও দেখা মিলেছে এই নায়িকার।

তবে প্রকাশিত পোস্টার নিয়ে ফেসবুকের বিভিন্ন গ্রুপে সমালোচনা হচ্ছে। বেশিরভাগে নেটিজেনের কাছে এটি সাদামাট মনে হয়েছে। উচ্চমানের মনে হয়নি।
এদিকে ‘রঙ্গনা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে আরাফাত হোসাইনের। অনেক আগেই সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছেন শাবনূর। এখন নিচ্ছেন শুটিংয়ে নামার প্রস্তুতি। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হবে সিনেমাটির শুটিং।
সিনেমাটিতে শাবনূরের বিপরীতে নায়ক হিসেবে কে থাকছেন—সে বিষয়ে মুখ খুলেননি নির্মাতা। তবে শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্মাতা। নারীকেন্দ্রীক গল্পে সিনেমাটি নির্মিত হবে।
আর