দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে সিনেমায় অভিনয়ের ঘোষণা দেন শাবনূর। শোনা যায়, আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ ও চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’ সিনেমায় অভিনয় করবেন তিনি।
কিন্তু এসব ঘোষণার পর পরই আবার অস্ট্রেলিয়ায় ফিরে যান শাবনূর। এর পরই শাবনূরকে নিয়ে শুরু হয় নানা ধরনের গুঞ্জন। তিনি নাকি ফিট না হতে পেরে গোপনে দেশ ছেড়েছেন! এবার সেই কথার কড়া জবাব দিলেন নায়িকা নিজেই।
গতকাল রোববার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বেশ কড়া ভাষায় ব্যাখ্যা দেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘দেশছাড়ার আগে ঢাকঢোল পিটিয়ে দেশ ছাড়তে হবে নাকি? লক্ষ্য করছি— আমার অস্ট্রেলিয়া ফিরে আসা কেন্দ্র করে মিডিয়াতে বিভ্রান্তিকর খবর। দেখেশুনে মনে হচ্ছে, উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া গুজব ছড়ানো হচ্ছে। কিছু ভুঁইফোড় অনলাইন ও সোশ্যাল মিডিয়া বলার চেষ্টা করছে আমি নাকি সিনেমার ঘোষণা দিয়ে গোপনে দেশ ছেড়েছি। কবে ফিরব সেটা জানেন না কেউ। চিন্তায় পড়েছেন সিনেমাগুলোর পরিচালকরা। তারা রঙঢঙ মাখিয়ে আরও কত কিছু রটাচ্ছে।’
শাবনূর অভিযোগ করেন, ‘এসব নিউজ দেখে মূলধারার কিছু গণমাধ্যমও এর সঙ্গে তাল মেলাচ্ছে। কারও সাথে কথা না বলেই যে যার মতো করে মনগড়া সংবাদ পরিবেশন করেই যাচ্ছে।’
নায়িকা জানান, তিনি এবং তার পরিবারের অন্য সদস্যরা স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাস করেন। ছেলে সেখানে স্কুলে পড়াশোনা করে। কোনো দরকার হলে বা লং হলিডেতে দেশে ঘুরতে আসেন। আবার যখন প্রয়োজন হয় অস্ট্রেলিয়া ফিরে যান। প্রশ্ন রাখেন— ঢাকঢোল পিটিয়ে দেশের বাইরে যেতে হবে কিনা?
তিনি আরও জানান, অস্ট্রেলিয়া ফিরে যাওয়ার কারণ ও সময় নেওয়ার বিষয়ে সিনেমার সাথে সংশ্লিষ্টরা অবগত আছেন। বলেন, ‘আমি সবাইকে বিনীত অনুরোধ করব, আপনারা কোনো গুজবে বা ভুয়া খবরে বিভ্রান্ত হবেন না। কোনো গুরুত্বপূর্ণ বিষয় হলে বা অন্য কোনো সিনেমার আপডেট থাকলে আমিই আপনাদের সময়মতো জানাব।’
এ সময় তিনি বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান ।
আর