দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রক্ষণশীল সমাজব্যবস্থা থেকে বেরিয়ে আসছে সৌদি আরব। বিনোদন খাতে বিনিয়োগ করছে দেশটি। যার অংশ হিসেবে ২০১৯ সালে শুরু হয় রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। তবে জমকালো আসর অনুষ্ঠিত হয় ২০২১ সালে।
গেল ৩০ নভেম্বর থেকে জেদ্দায় শুরু হয়েছে চলচ্চিত্র উৎসবটির তৃতীয় আসর। বিশ্বের নামকরা পরিচালক, প্রযোজক আর তারকারা অংশ নিচ্ছেন।
আগামী ৯ নভেম্বর পর্দা নামবে এই আয়োজনের। বলিউড হাঙ্গামা জানিয়েছে, সমাপনী অনুষ্ঠানে বিশেষক আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন আলিয়া ভাট।
এছাড়া আরও উপস্থিত থাকবেন হলিউড তারকা হেলে বেরি, হেনরি গোল্ডিং, জেসিকা ভেরাতি, জেসন স্ট্যাথাম, অ্যান্ড্রু গারফিল্ডসহ অনেকে।
আলিয়ার উপস্থিতির খবর নিশ্চিত করেছেন যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান স্ট্রেলার এন্টারটেইনমেন্টের কর্ণধার গিনা গোলানি শেঠি। তিনি বলেন, ‘আমাদের প্রতিষ্ঠান থেকে আরও একজন বড় সুপারস্টারকে জেদ্দায় স্বাগত জানাতে চলেছি; উৎসবের সমাপনী অনুষ্ঠানে। তারকাবহুল একটি সপ্তাহ এবং কিছু অসাধারণ মেধাবী শিল্পীর সঙ্গে আলোচনা শেষে এরকম সমাপ্তি; এর চেয়ে দারুণ কিছু হতে পারে না।’
হিন্দি সিনেমার পর্দায় আলিয়াকে সবশেষ দেখা গেছে করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে। যেখানে তার নায়ক রণবীর সিং। গত জুলাই মাসে মুক্তি পাওয়া ছবিটি বক্স অফিসে সফল হয়েছিল।
আর/এম