দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আলিয়া ভাট মা হওয়ার পর কেটে গেছে এক বছর। এখনও মেয়ের ছবি প্রকাশ করেননি তিনি। তাই অনুরাগীরা জানতেই পারছেন না যে, কন্যাসন্তান মায়ের মতো নাকি বাবা রণবীর কাপুরের মতো হয়েছে!
অনুরাগীদের প্রশ্ন, কবে দেখাবেন মেয়ের মুখ? এতদিনে এই প্রশ্নের জবাব দিলেন আলিয়া ভাট। এক সংবাদমাধ্যমের আয়োজিত সামিটে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই জানান, খুব বেশি সময় রাহাকে আড়ালে রাখবেন না তিনি ও রণবীর।
মেয়ের মুখদর্শন প্রসঙ্গে কথা উঠতেই আলিয়া বলেন, ‘আমার মধ্যে এমন কোনও বিষয় নেই যে মেয়ের মুখ লুকিয়েই রাখব। লুকিয়ে রাখব না। ওকে নিয়ে আমাদের গর্বের শেষ নেই।’
তাহলে কেন মেয়ের মুখ দেখাননি? সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন আলিয়া। অভিনেত্রী জানান, রাহা এখন খুবই ছোট। মা ও বাবা হিসেবে তারাও প্রতিদিন নতুন কিছু শিখছেন। ফলে এখনই তার মুখ সকলের সামনে আনতে চাননি।
আলিয়া বলেন, ‘এমনটা নয় যে আমরা সবসময় ওকে লুকিয়ে রাখব, কাউকে দেখতে দেব না। আমার মনে অভিভাবক হিসেবে আমাদের আরও একটু অভ্যস্ত হতে হবে। সেটা এখন হতে পারে, অদূর ভবিষ্যতে হতে পারে, যেকোনো সময় যখন আমরা নিজেদের ভালো বুঝব।’
কারও কথায় প্রভাবিত হয়ে এই সিদ্ধান্ত নেবেন না বলেও জানান আলিয়া। শোনা যাচ্ছে, মেয়ের প্রথম জন্মদিন ঘরোয়া অনুষ্ঠানেই সারবেন রণলিয়া। শুধু পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন। কিন্তু বিশেষ দিনে মেয়ের মুখ দেখাবেন কি? উত্তর সোমবারই জানা যাবে।
গত বছরের এপ্রিল মাসে বিয়ে করেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এর আড়াই মাস পরই অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান। ২০২২ সালের ৬ নভেম্বর মেয়ে রাহার জন্ম হয়।
আরএসও