দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউডের ‘প্লেবয়’ হিসেবে দুর্নাম আছে রণবীর কাপুরের। দীপিকা, ক্যাটরিনাসহ একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে তার। সবশেষ আলিয়া ভাটের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি।
কিন্তু অবাক করা বিষয় হলো, আলিয়া তার প্রথম স্ত্রী নন। এর আগেও বিয়ে হয়েছিল তার। তবে সেই স্ত্রীকে এখন পর্যন্ত চোখে দেখেননি তিনি।
সদ্য মুক্তি পেয়েছে রণবীরের ‘অ্যানিমেল’ সিনেমা। এর প্রচারের অংশ হিসেবে ম্যাশবেল ইন্ডিয়ার মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানেই তিনি জানান, আলিয়া তার প্রথম স্ত্রী নন।
রণবীরকে প্রশ্ন করা হয়, ভক্তরা তার সঙ্গে এমন কিছু করেছেন যেটা ভীষণ অন্যরকম ছিল? উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ, একবার একটি মেয়ে আমার বাড়ির কাছে এসেছিল। সেখানে এসে আমার বাড়ির দরজার সঙ্গে বিয়ে করে যায়। পুরোহিত ডেকে এনে, দরজায় তিলক লাগিয়ে একেবারে বিয়ে করে যায়। আমি তখন বাড়িতেও ছিলাম না। পরে যখন শুনি অবাক হয়ে যাই। কিন্তু আমি এখনও আমার প্রথম স্ত্রীকে দেখিনি।’
রণবীরের এমন উত্তরে বেশ মজা পেয়েছেন উপস্থিত সবাই। অভিনেতার এই স্বীকারোক্তিকে সকলেই হাসিতে ফেটে পড়েন।
ক্যাটরিনা কাইফের সঙ্গে বিচ্ছেদের পর আলিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান রণবীর। এরপর ২০২২ সালের এপ্রিলে বিয়ে করেন তারা। তাদের ঘরে রাহা নামের কন্যাসন্তান রয়েছে।
আর