দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অনিশ্চয়তা কেটে গেছে। দেরিতে হলেও বাংলাদেশে মুক্তি পাচ্ছে বলিউড বক্স অফিসে ঝড় তোলা ‘অ্যানিমেল’ সিনেমা। এরইমধ্যে পেয়েছে সেন্সর ছাড়পত্র।
ছবির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন তথ্যটি নিশ্চিত করেছেন।
সামাজিক মাধ্যমে মামুন জানিয়েছেন, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ‘অ্যানিমেল’ মুক্তি পাবে বাংলাদেশে। টিকিট পাওয়া যাবে অনলাইনে। এরইমধ্যে মুক্তির জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
গেল পয়লা ডিসেম্বর ভারতসহ সারা বিশ্বে একযোগে মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত সিনেমাটি।
মাত্র পাঁচ দিনেই ভারতীয় বক্স অফিসে ২৮৬ কোটি ২৩ লাখ রুপি ব্যবসা করে ফেলেছে এই ছবি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩৭৮ কোটি টাকার বেশি। আর সারা বিশ্বে আয় করেছে ৪৮৫ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৪১ কোটি টাকা।
বাবা-ছেলের অসামান্য আবেগ-ভালোবাসায় সাজানো হয়েছে এই সিনেমার গল্প। আছে হিংস্রতাও। এতে আরও অভিনয় করেছেন অনিল কাপুর ও রাশমিকা মান্দানা।
আর/এম