দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সদ্য বলিউড বক্স অফিসে ঝড় তোলা ‘অ্যানিমেল’ সিনেমায় স্বল্পসময়ের ঘনিষ্ঠ একটি দৃশ্যে অভিনয় করে আলোচনায় তৃপ্তি দিমরি। ফলে আড়ালে পড়ে গেছেন ছবির প্রধান নায়িকা রাশমিকা মান্দানা।
রণবীর সিংয়ের সঙ্গে শয্যাদৃশ্যে তৃপ্তির ঘনিষ্ঠতা নজর কেড়েছে সবার। সাধারণত এ ধরনের দৃশ্যে সমালোচনার বন্যা বয়ে যায়। কিন্তু এ ক্ষেত্রে তেমনটা হয়নি।
ছবিতে রণবীরের সঙ্গে রাশমিকারও ঘনিষ্ঠ দৃশ্য আছে। কিন্তু সেগুলো সেভাবে আলোচিত হয়নি। ফলে এগিয়ে রয়েছেন তৃপ্তি।
তবে তৃপ্তির এমন প্রশংসায় অখুশি ‘অ্যানিমেল’ ছবির প্রযোজক প্রণয় রেড্ডি ভাঁঙা। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তৃপ্তিকে নিয়ে যে মাতামাতি চলছে সমাজমাধ্যমে, তা মোটেই কাম্য নয়। তার দাবি, এর থেকে অনেক বেশি প্রশংসা রাশমিকার প্রাপ্য।
প্রণয়ের কথায়, ‘গীতাঞ্জলি অত্যন্ত বলিষ্ঠ একটা চরিত্র। সমালোচকেরা বিশেষত নারীবাদীদের যদিও ওই চরিত্র নিয়ে অনেক সমস্যা আছে। রাশমিকা ওই চরিত্রে খুব ভালো কাজ করেছেন। রণবীর এখন দেশের সেরা তিন অভিনেতার একজন। তার মতো অভিনেতার পাশে দাঁড়িয়ে পাল্লা দিয়ে কাজ করেছেন রাশমিকা। কিন্তু মুম্বাইয়ে কেউ তাকে নিয়ে কথা বলছেন না। সবাই তৃপ্তিকে নিয়ে ব্যস্ত। হয়ত প্রচারণামূলক সংস্থাগুলোর কাজই এটা। তৃপ্তি ভালো কাজ করেছেন। তবে রাশমিকার এর চেয়ে অনেক বেশি প্রশংসা প্রাপ্য।’
‘অ্যানিমেল’ ছবির পর রাতারাতি তৃপ্তির অনুসারীর সংখ্যা হু হু করে বেড়ে গেছে। তিনি নিজে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই ছবির পর অনেকে তার আগের দুই ছবি ‘বুলবুল’ ও ‘কলা’ দেখছেন। এদিকে নির্মাতারা এখন বিটাউনের নতুন এই ‘জাতীয় ক্রাশ’ নিয়ে কাজ করতে বেশি আগ্রহী।
আর