দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুযোগ যত কম হোক না কেন, তা কাজে লাগিয়ে কিস্তিমাত করতে হয়। এটা বেশ ভালোভাবে জানেন তৃপ্তি দিমরি। সদ্য বলিউড বক্স অফিস মাতানো ‘অ্যানিমেল’ মাত্র ছোট একটি নগ্ন দৃশ্যে অভিনয় করে হইচই ফেলে দিয়েছেন।
রণবীরের সঙ্গে তৃপ্তির ঘনিষ্ঠ দৃশ্যটি দর্শকের এতটাই মনে ধরেছে যে, ছবির নায়িকা রাশমিকা মান্দানাও আলোচনার বাইরে চলে গেছেন। কিন্তু আপনি জানেন কি, এর বিনিময়ে কত টাকা পারিশ্রমিক নিয়েছেন অভিনেত্রী? না জানলে কোনো ক্ষতি নেই।
ভারতীয় গণমাধ্যমের খবর বলছে, আলোচিত এই যৌন দৃশ্যে অভিনয়ের জন্য ৪০ লাখ রুপি নিয়েছেন তৃপ্তি। যা বাংলাদেশি মুদ্রায় ৫২ লাখ ৭৯ হাজার টাকা।
এদিকে সম্প্রতি চলচ্চিত্র বিষয়ক তথ্যভান্ডার আইএমডিবি সব ভারতীয় তারকাদের সাপ্তাহিক শীর্ষ তালিকা প্রকাশ করেছে। সেখানে সবাইকে টপকে এক নম্বরে জায়গা করে নিয়েছেন তৃপ্তি। এরপরই তালিকায় রয়েছেন ‘অ্যানিমেল’ ছবির পরিচালন সন্দীপ রেড্ডি ভাঙ্গা।
আর/এইউ