দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কেবলমাত্র স্বল্পদৈঘ্যের একটি চরিত্রে অভিনয় করে আলোচনার কেন্দ্রবিন্দুতে তৃপ্তি দিমরি। তার কাছে মার খেয়ে গেছেন প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করা রাশমিকা মান্দানা।
গেল পয়লা ডিসেম্বর মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত ‘অ্যানিমেল’ সিনেমা। প্রথম দিন থেকে এটি বক্স অফিসে ঝড় তুলেছে।
ছবিতে ছোট হলেও গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় অভিনয় করেছেন তৃপ্তি। এতে রণবীর কাপুরের সঙ্গে তার একটি শয্যাদৃশ্য তাক লাগিয়ে দিয়েছে। ঘনিষ্ঠ দৃশ্যের নান্দনিক উপস্থাপনা দেখে প্রশংসা করছেন দর্শক। ফলে সামাজিক মাধ্যমে দাবানলের মতো বাড়ছে তার অনুসারীর সংখ্যা।
খুব একটা পরিচিত মুখ ছিলেন না তৃপ্তি। তাই তার ইনস্টাগ্রামে অনুসারীরা সংখ্যা ছিল ছয় লাখের মতো। কিন্তু ছবি মুক্তির পর তা বেড়ে হয়েছে দুই মিলিয়নের বেশি। এ থেকে বোঝাই যাচ্ছে, তিনি কতটা গ্রহণযোগ্যতা পেয়েছেন!
তবে প্রশংসার পাশাপাশি সমালোচিতও হচ্ছেন তৃপ্তি। রণবীরের জুতায় জিহ্বা ছোঁয়ানোয় বিতর্ক হচ্ছে তাকে নিয়ে।
তৃপ্তির ক্যারিয়ার শুরু হয় ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘মম’ সিনেমার মাধ্যমে। ‘লায়লা মজনু’, ‘বুলবুল’ ও ‘কলা’ বলিউডে বেশ কয়েকটি ছবির পরেও সেভাবে আলোচিত হননি তিনি। তবে এই ছবির পর লাফ দিয়ে জনপ্রিয়তা বেড়েছে তার।
আর