দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার কেরানীগঞ্জে বিদ্যুতের তারে আটকে পড়া টিয়া পাখি উদ্ধারে গিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রবিনহুড দ্য অ্যানিমেল রেসকিউয়ার’-এর দগ্ধ তিন কর্মীর মধ্যে একজন মারা গেছেন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মধ্যরাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মো. আতিফ ইসলাম (৩০) নামের ওই অ্যানিমাল রেসকিউয়ার মারা যান। তিনি ঢাকার লালবাগ এলাকায় থাকতেন।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, রবিহনহুডের আরেক কর্মী দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, নিহত আতিফের শরীরের ৮৫% দগ্ধ হয়েছিল। গতকাল রবিনহুডের তিনজনকে হাসপাতালে আনা হয়। যাদের আরেকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন।
জানা যায়, বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বৈদ্যুতিক তারে একটি টিয়া পাখি আটকে যায়। খবর পেয়ে পাখিটি উদ্ধার করতে যান ‘রবিনহুড দ্য অ্যানিমেল রেসকিউয়ার’ সংগঠনের স্বেচ্ছাসেবীরা। সেখানে তিনজন দগ্ধ হন।
ডিপি/