দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার কেরানীগঞ্জে বেড়িবাঁধ এলাকায় প্যাকেজিং ফ্যাক্টরিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় শুক্রবার (১৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান, প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর রাত ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটের দিকে ধলেশ্বরী-১ নম্বর ব্রিজের বেড়িবাঁধ এলাকায় ফ্যাক্টরিটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে খবর আসে ঢাকার কেরানীগঞ্জ ধলেশ্বরী ১ নং নম্বর ব্রিজ সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় একটি চিপসের ফ্যাক্টরিতে আগুন লাগে। ওই খবরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায় ৭টা ৫ মিনিটে।
এও