দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ কাউটাইলে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা উমা চক্রবর্তীর একদিন পর মারা গেলেন মেয়ে বীনা রানী চক্রবর্তী (৪৫)।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, সোমবার রাতে বীনা চক্রবর্তীর মা উমা রানী চক্রবর্তী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ বিষয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, কেরানীগঞ্জে দগ্ধ বিনা রানী নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। তার শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
প্রসঙ্গত, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের কুন্ডা ইউনিয়নের কাউটাইল ঋষিপাড়া এলাকার চারতলা বাড়ির নিচ তলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এতে ৬ জন দগ্ধ হন। পরে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে ৪ জনকে ভর্তি রাখা হয়। এদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। বাকি দুইজনের চিকিৎসা চলছে।
এও