দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ কাউটাইলে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে উমা চক্রবর্তী নামে ১ নারীর মৃত্যু হয়েছে। তার শরীরের ৯২ শতাংশ দগ্ধ হয়েছিল।
সোমবার (১৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানিয়েছেন, সোমবার সকালের দিকে কেরানীগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় ৬ জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ভর্তি করা হয়। রাতে এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় উমা চক্রবর্তীর মৃত্যু হয়।
তিনি আরও বলেন, দগ্ধ অন্যদের মধ্যে বীনা রানী চক্রবর্তীর শরীরের ৮৫ শতাংশ, দেবা চক্রবর্তীর শরীরের ১৬ শতাংশ ও পিনাট চক্রবর্তীর শরীরের ২৪ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
এর আগে, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের কুন্ডা ইউনিয়নের কাউটাইল ঋষিপাড়া এলাকার চারতলা বাড়ির নিচ তলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা যায়, চারতলা বাড়িটি উমা রানী পরিবারের। তারা রান্নার জন্য সিলিন্ডার গ্যাস ব্যবহার করতেন। সকালে উমা রানী রান্না ঘরে গিয়ে দেশলাই জ্বালাতেই বিকট বিস্ফোরণ হয়।
এও