দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচন করতে চাইছেন অভিনেতা সিদ্দিকুর রহমান। দ্বাদশ জাতীয় নির্বাচনের লক্ষ্যে ঢাকা-১৭ ও টাঙ্গাইল-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন এই অভিনেতা।
সোমবার (২০ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ-এর আওয়ামী লীগের কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
এদিন সিদ্দিকুর রহমান বলেন, আমি ঢাকা-১৭ আসন ও টাঙ্গাইল-১ আসন থেকে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। এবার দল আমাকে মূল্যায়ন করবে বলে বিশ্বাস করি। আমি দেশের মানুষের জন্য, সামাজিক ও উন্নয়নমূলক কাজ করতে চাই।
এর আগে সিদ্দিকুর রহমান ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন না পেলেও হাল ছাড়েননি, সবশেষ ঢাকা-১৭ আসন (গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট) উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
এম