দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানকে নিয়ে এবার কটাক্ষ করলেন তারই সাবেক স্ত্রী মারিয়া মিম। তিনি নিজের নিজের ভেরিফায়েড ফেসবুকে তাকে নিয়ে পোস্ট করে বলেন ‘খালি কলসি’ বাজে বেশি।
মিম এ প্রজন্মের মডেল ও অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব থাকেন তিনি। প্রায়ই ছবি আপলোড করে নেটিজেনদের নজর কাড়েন এই অভিনেত্রী। আবার বিভিন্ন ইস্যুতে নিজের মতামত তুলে ধরতেও ভোলেন না তিনি।
প্রয়াত কিংবদন্তি চিত্রনায়ক ফারুকের ঢাকা-১৭ আসন থেকে উপ-নির্বাচনে নৌকার মনোনয়ন চেয়েছিলেন সিদ্দিকুর রহমান। কিন্তু দুর্ভাগ্যবশত তার সেই আশা পূরণ হয়নি।
আর চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণার পরপরই সামাজিকমাধ্যমে নাম উল্লেখ না করে তাকে নিয়ে কটাক্ষ করে পোস্ট দেন মিম। ক্যাপশনে উপহাসের সুরে অভিনেত্রী লেখেন, ‘খালি কলসি বাজে বেশি।’
ওই পোস্টে নাম উল্লেখ না করলেও মারিয়া যে এই স্ট্যাটাসের মাধ্যমে কাকে ইঙ্গিত করেছেন সেটা স্পষ্ট হয় অভিনেত্রীর কমেন্ট বক্সে গেলে। সেখানে অধিকাংশ মন্তব্যকারী তার সাবেক স্বামী সিদ্দিকুর রহমানকে নিয়ে কমেন্ট করেছেন।
এদিকে মনোনয়ন না পেয়ে ভীষণ মন খারাপ সিদ্দিকুর রহমানের। তাই তিনি মন ভালো করার জন্য সময় কাটাতে দুবাইতে গেছেন ঘুরতে। সেখানে কিছু কেনাকাটা করবেন বলেও জানান এই অভিনেতা।
উল্লেখ্য, ২০১২ সালে অভিনেতা সিদ্দিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিদ্দিকুর-মিম। ২০১৩ সালে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান আরশ হোসেন। ভালোবেসে সিদ্দিককে বিয়ে করলেও ২০১৯ সালের শেষের দিকে বিবাহবিচ্ছেদ হয় তাদের। এরপর থেকে নিজেকে ও সন্তানকে নিয়েই ব্যস্ত রয়েছেন মিম।
মারিয়া মিম