• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

তানিয়ার সঙ্গে আমি কখনও বিবাহবিচ্ছেদ চাইনি: এস আই টুটুল

বিনোদন ডেস্ক
  ২৫ অক্টোবর ২০২৩, ০৯:১৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
তানিয়ার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন এসআই টুটুল । ছবি: সংগৃহীত
তানিয়ার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন এসআই টুটুল । ছবি: সংগৃহীত

তানিয়া আহমেদের পর এবার বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন এস আই টুটুল। জানালেন, তিনি কখনও বিবাহবিচ্ছেদ চাননি। তানিয়া তার সঙ্গে থাকতে চাইছিলেন না।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

দেশের একটি গণমাধ্যমকে টুটুল বলেন, ‘এটা সত্যি যে তানিয়ার সঙ্গে আমি কখনও বিবাহবিচ্ছেদটা চাইনি। আমার নিজের উদ্যোগেও আমি বিচ্ছেদ করিনি বরং তানিয়াই বিচ্ছেদ চেয়েছিল বারবার। কেন চেয়েছিল, সত্যটা সে নিজেই সবচেয়ে ভালো বলতে পারবে। সে তো বলেছে সে সত্যটা বলে দেওয়াই পছন্দ করে, তাই এই বিষয়টা তার কাছে জানতে চাইলে ভালো হবে। তানিয়াই আমাকে বলেছিল, সে স্বাধীনভাবে জীবন যাপন করতে চায়, সংসারের কোনো বাধ্যবাধকতা সে আর একেবারেই চায় না। সে বলেছিল, যখন যেখানে খুশি বেরিয়ে যাবে। কোথায় যাচ্ছে, কখন ফিরবে—এসব কোনো কিছুই আমি জানতেও চাইতে পারব না ইত্যাদি। একসময় সে চলাফেরাও শুরু করেছিল সেরকমভাবেই। এ ছাড়া আমার সঙ্গে তার ব্যবহার-আচার এবং অনেক কিছুই, যা আমি মেনে নিতে পারিনি। তাই বিচ্ছেদে আমিও একসময় রাজি হয়েছিলাম।’

বিচ্ছেদ প্রক্রিয়ার দিকে কে এগোল? প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমাদের বিবাহবিচ্ছেদের সব প্রক্রিয়া তানিয়া নিজেই তার ছোট ভাই এবং ভাবির মাধ্যমে করিয়েছিল। অথচ সবাই জানল, আমিই নাকি তাকে ডিভোর্স দিয়ে চলে গেছি। আমার মাধ্যমে ডিভোর্স–প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এ ব্যাপারে মানুষ আমাকে ভুল বুঝেছেন।’

টুটুল জানান, দীর্ঘ ৪–৫ বছর সেপারেশন থাকার পর আমেরিকায় যাওয়ার প্রায় দেড় বছর আগে তাদের বিবাহবিচ্ছেদের পেপারে স্বাক্ষর করেন।

এদিকে খবর চাউর হয়েছিল যে, যুক্তরাষ্ট্রে শারমিন সিরাজ নামের এক নারীকে বিয়ে করেছেন টুটুল। এটা ভুল তথ্য বলে জানালেন এ গায়ক। টুটুলের কথায়, ‘তানিয়ার সঙ্গে আমার বিবাহবিচ্ছেদের যখন এক বছরের বেশি সময় পার হয়ে গেছে, সেই সময়ে আমি একজন সিঙ্গেল মানুষ হিসেবে জীবন কাটাচ্ছিলাম। তখন একটা অনুষ্ঠানের কাজে নিউইয়র্কে আসি। সেখানে একজনের সঙ্গে দেখা হয়, পরে সখ্য হয়, একটা সম্পর্ক গড়ে ওঠে। আমাদের বিয়ের কথাও হয়েছিল। কিন্তু সৃষ্টিকর্তার হয়তো হুকুম হয়নি তা–ই, কখনও কোনোভাবেই আমাদের বিয়ে হয়নি। আমাদের সম্পর্কটা পরিচয়, সখ্য বা প্রেম পর্যন্তই সীমাবদ্ধ ছিল।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমাদের যে কারও ভুলেই হয়ত চারদিকে আমাদের বিয়ে নিয়ে এই ভুল তথ্যটি ছড়িয়ে পড়েছিল। এটা নিয়ে কেউ কেউ লিখেছেন, আমি তানিয়ার কাছে বাচ্চাদের ফেলে রেখে তাকে ডিভোর্স দিয়েছি এবং যুক্তরাষ্ট্রে এসে নতুন সংসার পেতেছি। এ নিয়ে কত যে মিথ্যা রং চড়িয়ে সবার কাছে আমাকে হেয়প্রতিপন্ন করা হয়েছে, তার সংখ্যা আমার জানা নেই।’

এর আগে এক সাক্ষাৎকারে তানিয়া জানিয়েছিলেন, যেদিন তিনি বুঝতে পারেন টুটুল তার সঙ্গে থাকনে চান না; সেদিন তাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছেন।

আরএসও

  • তানিয়া আহমেদ
  • এস আই টুটুল
  • বিচ্ছেদ
এ সম্পর্কিত আরও খবর
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করলেন আকতারুল
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করলেন আকতারুল
শিক্ষিকার সঙ্গে ছাত্রের প্রেম, বিচ্ছেদের পর আত্মহত্যার অভিযোগ
শিক্ষিকার সঙ্গে ছাত্রের প্রেম, বিচ্ছেদের পর আত্মহত্যার অভিযোগ
বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই একসঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া
বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই একসঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া
প্রেমের সম্পর্ক ভাঙতে পারে এই ৪ কারণে
প্রেমের সম্পর্ক ভাঙতে পারে এই ৪ কারণে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।