দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পৃথিবীর সবচেয়ে মিষ্টি সম্পর্কগুলোর একটি হলো প্রেম। অনেকের কাছে প্রেম সাধনার বিষয়। মানুষ যত্ন করেই মনের মানুষকে আগলে রাখতে চান। একটি প্রেমের শুরুর সময় জন্ম দেয় অনেক অনিন্দ্য সুন্দর মুহূর্তের। জন্ম দেয়, দারুণ দারুণ সব অনুভূতির। কিন্তু তাই বলে তো এমন নয় যে, কখনও প্রেমের সম্পর্ক ভেঙে যায় না।
সম্পর্ক নষ্ট হলে হৃদয়ে রক্তক্ষরণ হয়। মনের পাতায় অসংখ্য ভালোবাসাময় স্মৃতি জমে থাকার পরও একজন আরেকজন থেকে আলাদা হয়ে যেতে পারেন। জড়াতে পারেন নতুন কোনো সম্পর্কে। নানা কারণে মৃত্যু ঘটতে পারে একটি ভালোবাসার সম্পর্কের। চলুন, জেনে নিই কিছু সম্ভব্য কারণ।
১. যোগাযোগহীনতা
ধরুন, এক সময় আপনার সঙ্গী দিনে-রাতে অনেকবার আপনার মুঠোফোনে কল দিতেন। সারাদিন কী করেন, কোথায় যান; সবকিছুর খোঁজ নেন। কিন্তু, হঠাৎ খোঁজ নেওয়া কমে গেল। ব্যস্ততার কারণে কখনও-সখনো কম খোঁজ নিতে পারেন। কিন্তু, তা নিয়মিত হলে আপনাকে সতর্ক হতে হবে।
আবার কম খোঁজ নেওয়ার কারণে আপনি রাগ বা অভিমান করছেন; তিনি আপনাকে সান্ত্বনা না দিয়ে উল্টো মেজাজ দেখাচ্ছেন। কর্কশ কণ্ঠে কথা বলছেন। এমন আচরণ একটি ভালো সম্পর্কের জন্য কাম্য নয়। অথচ, শত ব্যস্ততার মধ্যেও আপনার সঙ্গী আপনার কণ্ঠস্বর শোনার অপেক্ষায় থাকবেন। কিন্তু, হচ্ছে উল্টোটা। হতে পারে, তিনি এখন অন্য কারও জন্য অপেক্ষায় থাকেন। ফলে, এ ধরনের আচরণ আপনার প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পূর্ব লক্ষণ হতে পারে।
২. মতের অমিল
দুজন মানুষ দু-রকমের হবেন, সেটাই স্বাভাবিক। দুজন মানুষের চিন্তা-ভাবনার পার্থক্য থাকবে, মতের অমিল থাকবে। কিন্তু, তার মানে এই নয় অধিকাংশ বিষয়ে মতের মিল হবে না। আপনার সঙ্গীর সঙ্গে যখন অধিকাংশ বিষয়ে মতের অমিল হবে, তখন একসঙ্গে থাকতেই অসুবিধা হওয়ার কথা। একসঙ্গে থাকতে হলে অন্তত কিছু বিষয়ে দুজনের মতের মিল থাকা দরকার। যদি, নিয়মিতই মতের অমিল হতে দেখেন; বুঝে নিতে পারেন সম্পর্ক বেশিদূর গড়াবে না।
৩. অন্যকে ছোট করে দেখা
খেয়াল করুন, আপনার সঙ্গী অন্যের সঙ্গে কী ধরনের ব্যবহার করছেন! বোঝার চেষ্টা করুন, তার অন্যকে দেখার দৃষ্টিভঙ্গি কেমন। দুজন হোটেলে খেতে বসে দেখলেন, আপনার প্রেমিক হোটেলবয়কে অসম্মান করছেন বা তুই বলে সম্বোধন করছেন। পার্কে বসে আছেন। এমন সময় ভিক্ষুক এসে সাহায্য চাইলেন। তিনি তার সঙ্গেও দুর্ব্যবহার করলেন। এ ধরনের আচরণ ভদ্রলোকী নয়। এসব দেখে বুঝে নিতে পারেন, সম্পর্ক কতদূর গড়াবে! কারণ, যিনি অন্যকে সম্মান করতে জানেন না তিনি আপনাকেও অসম্মান করতে ভাববেন না।
৪. অন্যের মতকে প্রাধান্য না দেওয়া
আপনার প্রেমিক/প্রেমিকা বা সঙ্গী অধিকাংশ সময় নিজের মতামতকে বেশি গুরুত্ব দেন। আপনার মতামত যুক্তিযুক্ত হলেও প্রাধান্য পায় না। তিনি নিজে যা ভাবেন, সেই ভাবনাকেই শ্রেষ্ঠ মনে করেন। এ ধরনের ঘটনা নিয়মিত ঘটতে থাকলে আপনার ভালো লাগার কথা নয়। এরপর যদি আপনি শিক্ষিত হোন, এ ধরনের আচরণ আপনাকে অতিষ্ঠ করে তুলবে। যা একসঙ্গে থাকার জন্য ভালো পরিবেশ নয়। ফলে, এমন মানসিকতা সম্পর্ক ভেঙে যাওয়ার পূর্ব লক্ষণ হতে পারে।
এস/আর