দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টলিউডের প্রেমিক পুরুষ পরমব্রত চট্টোপাধ্যায়। একাধিক অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। স্বস্তিকা মুখার্জী ছিলেন সেইসব প্রেমিকাদের মধ্যে অন্যতম। যদিও সেই সম্পর্ক ১৫ বছর আগের। তবুও এখনও তা নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।
গেল নভেম্বরে সংগীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীকে বিয়ে করেন পরমব্রত। এরপর থেকে স্বস্তিকাকে টেনে এই নতুন দম্পতি রীতিমতো ট্রলের শিকার হচ্ছেন। সম্প্রতি এ নিয়ে কলকাতার গণমাধ্যম ‘সংবাদ প্রতিদিনে’ খোলাখুলি কথা বলেছেন।
ভিডিও সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, ‘পরম-পিয়ার ট্রলিংয়ের মধ্যে আমাকেও...পরমের সঙ্গে আমার সম্পর্ক ১৫ বছর হয়ে গেছে। ১৫ বছরে লোকে মরে গেলে পুনর্জন্ম হয়ে যায়। ওই সময়ে মানুষের বিয়ে হলে বাচ্চা হলে তাদের সন্তানদের স্কুল শেষ হয়ে যাবে। এখন একজন যে বয়সে বিয়ে করুক, যাকে বিয়ে করুক তার ১৫ বছর আগের সম্পর্ক টেনে সেটা ক্লিক বেইট করে ইউজ করাটা খুবই বোকার মতো কাজ।’

তিনি জানান, ফেসবুক এখন তারকাদের ট্রলের বড় মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। তার কথায়, ‘ফেসবুকে এখন তারকাদের নানা রকম ট্রলিংয়ে শিকার হতে হয়। যেকোনো বিষয় পেলেই অনেকেই না বুঝেই সেটাকে ট্রল করেন। এতে বিব্রত হতে হয় তারকাদের।’
স্বস্তিকা আরও বলেন, ‘পাড়ার কিছু টিপিকাল জেঠিমারা থাকত, যারা সবাইকে নিয়ে নিন্দা করত, সবার হাঁড়ির খবর নিয়ে চর্চা করত। এখন পুরো ফেসবুকটা পাড়ার জেঠিমাতে ভরে গেছে। তারা সারাক্ষণ সবকিছু নিয়ে মন্তব্য করে।’
স্বস্তিকাকে বেশিরভাগ সময়ই ফেসবুকে টার্গেট করা হয়। এটা নিয়ে এই অভিনেত্রী আগেও অভিযোগ করেছেন। কিন্তু আফসোস সেই তুলনায় তার কাজ নিয়ে কথা কিছুটা কম হয়। যদিও তার ক্যারিয়ারে রয়েছে গুরুত্বপূর্ণ চরিত্র।
অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয় আমাকে টার্গেট করা হচ্ছে। অন্য কারও মনে হচ্ছে তাকেও করা হচ্ছে। এটা সবাইকে করা হয়। মহিলাদের বেশি করা হয়। পিয়া তো অনুপমের সেকেন্ড ওয়াইফ, কই অনুপমকে তো ট্রল করা হলো না। আমি সেই অর্থে বলছি, এটা যদি ব্যালান্স করা হয়, তাহলে দেখা যাবে ব্যবধান অনেক।’
স্বস্তিকা আরও বলেন, ‘আমার খুবই অসহ্য লাগে, একটা মেয়ে সব সময়ই কার বউ, কার সন্তান এটা কি তার পরিচয় হতে পারে নাকি। তার নিজের কাজের জায়গায় সে কি করেছে... তুমি ট্রল করলে করো, একটু হোম ওয়ার্ক করে নাও। তার কাজ নিয়ে লেখ। উনি এই এই কাজ করেছেন, একটা খুব খারাপ কাজ করেছেন, পরমকে বিয়ে করলেন। এভাবে কাজের কথা লিখে বিয়ে কথা বলুক। সেটা না বলে এক্স বউয়ের, প্রেজেন্ট বউয়ের এগুলো কি?’
ফেসবুক পোস্ট ও বিভিন্ন বক্তব্যের কারণে সমালোচনায় মুখে পড়েন স্বস্তিকা। সেগুলো নিয়েও ব্যাখ্যা দেন এই অভিনেত্রী। তবে অনেক সময় তাকে নিয়ে গুজবও শুনতে হয়েছে।
এই নিয়ে স্বস্তিকা বলেন, ‘একটা সময় এমনও শুনেছি আমাকে নাকি গাঁজা খেয়ে রাস্তায় পড়ে থাকতে দেখেছে। আমি যদি গাঁজা খেয়েও থাকি, রাস্তায় পড়ে থাকার মতো সিচুয়েশন কোনোদিন হয়নি। হলে তো মিডিয়া সবার আগে স্ল্যাশ করত। এত বড় খবর তো কেউ ছেড়ে দিত না। চারটি রিলেশন ভেঙে গিয়েছে বলে, মেয়েদের যা বলে আরকি, সেগুলো শুনতে হয়েছে।’
টলিউডের পাশাপাশি বলিউডের ওয়েব সিরিজে কাজ করছেন নিয়মিত। প্রশংসিতও হচ্ছেন। সম্প্রতি বাংলাদেশি একটি সিনেমায়ও চুক্তিবদ্ধ হয়েছেন।
আর