দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটের রামপালে পঞ্চম বারের মতো স্ত্রীর পাঠানো ডিভোর্স পেপার পেয়ে দুধ দিয়ে গোসল করেছেন আকতারুল ঢালী নামের এক ব্যক্তি। শুক্রবার (২২ ডিসেম্বর) মনের আনন্দে তার নিজ বাড়িতে ২০ লিটার দুধ দিয়ে গোসল করেন আকতারুল। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আকতারুল ঢালী উপজেলার উজলকুড় ইউনিয়নের চাঁদপুর গ্রামের আলতাফ ঢালীর ছেলে। আর ওমেনুর বেগম উপজেলার গৌরম্ভা ইউনিয়নের প্রসাদনগর গ্রামের ইসরাফিল ইজারাদারের মেয়ে।
জানা গেছে, ২০১২ সালের ২ ফেব্রুয়ারি ওমেনুর বেগমের সঙ্গে আকতারুলের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন অতিবাহিত হওয়ার পর থেকে তাদের সংসারে নানা বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মতপার্থক্য তৈরি হতে থাকে। এভাবেই চলতে থাকে তাদের সংসার। তাদের এ দাম্পত্য জীবনে আঁখি মনি (১১) ও আরিফুল ঢালী (৬) নামের দুই সন্তান রয়েছে।
আকতারুল ঢালী বলেন, আমি কষ্টের সঙ্গেও আনন্দিত। সে আমার সংসারে থেকেও পরকীয়ায় লিপ্ত হয়ে ছেড়ে চলে যায়। সে এর আগেও চারবার তালাকের কাগজ আমার কাছে পাঠিয়েছে। আমার দুটি সন্তানের দিকে তাকিয়ে কোনোদিন সেই কাগজে সই করি নাই। আমি তাকে অনেকবার বুঝিয়ে সংসারে ফিরিয়ে এনেছি। কিন্তু সে কখনও আমার সংসারে সুখী ছিল না বলে দাবি করে।
তিনি আরও বলেন, অনেক নির্যাতন সহ্য করেও সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেছি। কিন্তু এবার সে পঞ্চমবারের মতো তালাকের কাগজ আমার বাড়িতে পাঠিয়েছে। আমি আর এ নির্যাতন সহ্য করতে রাজি না। তাই তার তালাকের কাগজে সই করে দিয়েছি।
আরএ