দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে সাড়ে ২৯ কেজি হরিণের মাংসসহ শফিকুল শেখ (৩০) নামে এক চোরা শিকারিকে আটক করেছে।
আটক শফিকুল শেখ উপজেলার ভাগা গ্রামের মৃত হাসান আলীর ছেলে। সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে রামপাল থানা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে উপজেলার হাতীরবেড় গ্রামের নতুনহাট ব্রিজের নিচে বগুড়া নদীতে থাকা একটি স্যালো ইঞ্জিন চালিত নৌকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই স্যালো ইঞ্জিন চালিত নৌকা থেকে শফিকুল শেখ নামের চোরা ওই শিকারিকে আটক ও তার নৌকায় থাকা হরিণের মাথাসহ সাড়ে ২৯ কেজি তাজা হরিণের মাংস জব্দ করা হয়।
তিনি আরও জানান, শফিকুল শেখ দীর্ঘদিন ধরে সুন্দরবন থেকে হরিণ শিকার করে তা লোকালয়ে এনে বিক্রি করে আসছিল। আটক শফিকুল শেখের বিরুদ্ধে রামপাল থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে তাকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
জেবি