দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা-৭ সংসদীয় আসনের চান্দিনায় প্রায় প্রতিদিনই কোনো না কোনো স্বতন্ত্র প্রার্থী সমর্থিত নেতাকর্মীর ওপর হামলা হচ্ছে। প্রতিদিনই রক্ত ঝরছে। এবার চান্দিনায় উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক জহিরুল ইসলাম মুন্সিকে কুপিয়ে আহত করেছে নৌকার সমর্থকরা। এ সময় যুবলীগ নেতা খায়ের ও মহিউদ্দিনকে মারধর করে রক্তাক্ত করে নৌকা প্রতীকের প্রার্থীরা। এ সময় একটি প্রাইভেটকার ও মাইক ভাঙচুর করা হয়।
সোমবার (২৫ ডিসেম্বর) বিকেল পৌনে পাঁচটায় উপজেলার মাইজখার ইউনিয়নের গজারিয়া এলাকায় ওই হামলার ঘটনা ঘটে।
চান্দিনায় উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক জহিরুল ইসলাম মুন্সি স্বতন্ত্র প্রার্থী মুন্তাকিম আশরাফ টিটুর পক্ষে কাজ করছেন।
স্বতন্ত্র প্রার্থী মুন্তাকিম আশরাফ টিটু জানান, আমার পক্ষে কাজ করায় উপজেলা ভাইস চেয়ারম্যানকে কুপিয়ে আহত করেছে এমপি প্রাণ গোপালের নেতাকর্মীরা। এভাবে প্রতিদিন হামলা হচ্ছে। আমার অনেক নেতাকর্মী প্রতিদিন আহত হচ্ছে। এভাবে নির্বাচন হয় না। পুলিশ প্রশাসন ও জেলা রিটার্নিং কর্মকর্তাকে বারবার অবহিত করছি। কিন্তু কোনো হামলা বন্ধ হচ্ছে না।
এ বিষয়ে জানতে চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনজুর মোরশেদ মুঠোফোনে কল দিলে তিনি জানান ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
জেবি