• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • নেত্রকোনা

নেত্রকোনায় ভোটের প্রচারণায় প্রধান শিক্ষক, বিভাগীয় তদন্ত শুরু

মাহমুদুল হাসান, নেত্রকোনা
  ২৫ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

নেত্রকোনার বারহাট্টায় ইসলামী ঐক্যজোটের প্রার্থীর নির্বাচনি আলোচনাসভায় প্রার্থীর পক্ষে ভোটের প্রচারণা করায় অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

অভিযুক্ত বারহাট্টা উপজেলার আশিয়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম সাজ্জাদুল হক (সবুজ)।

গত ৬ ডিসেম্বর নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. ইলিয়াসের বাড়ি বারহাট্টা উপজেলার নুরুল্লার চর গ্রামে নির্বাচনি সভায় উপস্থিত হয়ে এলাকাবাসীকে প্রার্থীর পক্ষে কাজ করতে বলেন শিক্ষক সাজ্জাদুল হক। তার বক্তব্যের ভিডিও জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার নজরে আসায় ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পরে এ ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান খান শিক্ষক সাজ্জাদুল হককে সরকারিবিধি ও নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শাতে (শোকজ) বলেন। পরে ময়মনসিংহ বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আলী রেজা ও বারহাট্টা উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম ওই প্রধান শিক্ষক সাজ্জাদুল হককে শোকজ করেন।

পরে ঘটনা তদন্ত করে সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন বিভাগীয় উপ-পরিচালক। তার নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়।

মোহনগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল হোসেনকে কমিটির প্রধান করা হয়। এ কমিটির অপর সদস্য বারহাট্টা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু রায়হান। গত ১৮ ডিসেম্বর থেকে কমিটি সরেজমিন তদন্ত শুরু করেছেন।

সোমবার (২৫ ডিসেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৬ ডিসেম্বর নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. ইলিয়াসের বাড়ি বারহাট্টা উপজেলার নুরুল্লার চর গ্রামে এক নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়। এতে আশপাশের কয়েকটি গ্রামের লোকজন উপস্থিত ছিলেন। সেই সভায় অন্যান্য বক্তাদের মতো ক্রম অনুযায়ী বক্তব্য দেন সাজ্জাদুল হক। বক্তব্যে তিনি এলাকাবাসীকে প্রার্থীর পক্ষে কাজ করতে আহ্বান জানান।

ওই নির্বাচনি সভায় উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে তাকে বলতে শোনা যায়, ‘ইলিয়াস (ইসলামী ঐক্যজোটের প্রার্থী) খুব ভালো ছেলে। তাকে ধরে রাখতে হবে। ইলিয়াসের জন্য সবাই কাজ করবেন।

বিষয়টি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদ পারভেজের নজরে আসে। পরে তিনি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দেন। ওই দিনই জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান খান ওই শিক্ষককে শোকজ করেন।

পরদিন বারহাট্টা উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম একই ঘটনায় প্রধান শিক্ষক সাজ্জাদুল হককে শোকজ করেন। এরপর দিন বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ আলী রেজা এ ঘটনায় শিক্ষক সাজ্জাদুল হককে শোকজ করেন। পাশাপাশি ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন তিনি।

ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. ইলিয়াস তার বাড়িতে নির্বাচনি উঠান বৈঠকে প্রধান শিক্ষক এস এম সাজ্জাদুল হক সবুজের উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত আশিয়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম সাজ্জাদুল হক সবুজ বলেন, অনুষ্ঠানে গিয়েছি, তবে ভোট চাইনি কারও জন্যে। সেখানে থাকা এক হুজুরের কাছ থেকে পোলাপানের জন্য তাবিজ-কবজ আনতে গিয়েছিলাম।

তদন্ত কমিটির প্রধান মোহনগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন বলেন, বিভাগীয় উপ-পরিচালকের নির্দেশনা অনুযায়ী ডিসেম্বর থেকে সরেজমিন তদন্ত শুরু করেছি। তদন্ত শেষ এখন প্রতিবেদন লিখা হচ্ছে। দ্রুত প্রতিবেদন দাখিল করা হবে।

আরও পড়ুন

শান্তি চুক্তি বাস্তবায়নে আওয়ামী লীগের বিকল্প নেই: দীপংকর তালুকদার

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান খান বলেন, এটি একটি বিভাগীয় তদন্ত। প্রতিবেদন বিভাগে পাঠানো হবে। প্রতিবেদন অনুযায়ী উপ-পরিচালক এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন।

তিনি বলেন, নির্বাচনি সভায় একজন শিক্ষক ভোটের প্রচারণা চালাতে পারেন না। এটি সরকারি চাকরিবিধি ও নির্বাচনি আচরণবিধিরও লঙ্ঘন। অভিযোগটি গুরুতর বিধায় এ বিষয়ে প্রধান শিক্ষক সাজ্জাদুল হককে বিভাগীয় শিক্ষা কার্যালয়, জেলা কার্যালয় ও উপজেলা কার্যালয় থেকে আলাদা তিনটি শোকজ করা হয়েছে। ১০ কার্য দিবসের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। তবে এখনও জবাব পাওয়া যায়নি।

জেবি

  • নেত্রকোনা
  • শিক্ষক
  • তদন্ত
  • সারাদেশ
এ সম্পর্কিত আরও খবর
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
অলিগলিতে উন্নয়ন ছড়িয়ে পড়েছে: গোলাম দস্তগীর গাজী
অলিগলিতে উন্নয়ন ছড়িয়ে পড়েছে: গোলাম দস্তগীর গাজী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।