দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাঙামাটির বিলাইছড়ির বিভিন্ন ইউনিয়নে নৌকার প্রার্থী দীপংকর তালুকদারে গণসংযোগ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদারের সমর্থনে জেলার বিলাইছড়ি উপজেলা বাজার, কেংরাছড়ি, ডাউনপাড়া বাজারে লিফলেট বিতরণ, পথসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় দীপংকর তালুকদার বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও শান্তি চুক্তি বাস্তবায়নে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। এ উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রার্থনা করেন তিনি।
সভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অভয় প্রকাশ চাকমা, দ্বাদশ নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, হাজী কামাল উদ্দিন, বৃষ কেতু চাকমা, সদস্য সাখাওয়াত হোসেন রুবেল, ফিরোজা বেগম চিনু, জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক লেখিকা চাকমা, জেলা শ্রমিকলীগের সভাপতি শামছুল আলম, বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তঞ্চগ্যা, জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন, সাধারণ সম্পাদক প্রকাশ চাকমাসহ জেলা ও উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
জেবি