দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনী-১ (পরশুরাম-ফুলগাজী-ছাগলনাইয়া) আসনে ভোটারদের মধ্যে নগদ টাকা বিতরণের অভিযোগ উঠেছে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী শাহরিয়ার ইকবালের সমর্থকদের বিরুদ্ধে।
রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে ফুলগাজীতে একটি উঠান বৈঠকে এভাবে ভোটারদের টাকা বিতরণ করা হয় বলে জানা গেছে।
রোববার উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী শাহরিয়ার ইকবালের একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে শাহরিয়ার ইকবালের উপস্থিতিতে তার সমর্থকেরা ভোটারদের লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে প্রকাশ্যে টাকা দেন বলে জানান সেখানে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি।
এই টাকা দেওয়ার ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এর আগে শনিবার বিকেলে ফুলগাজী বাজারে গণসংযোগ শেষে উপস্থিত ভোটারদের মধ্যে টাকা বিতরণ করে শাহরিয়ার ইকবালের সমর্থকেরা।
এ বিষয়ে শাহরিয়ার ইকবাল রিয়াদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন কে বা কারা টাকা বিতরণ করেছে তিনি এ বিষয়ে কিছু জানেন না।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা তানিয়া ভূঁইয়া বলেন, টাকা দিয়ে ভোটারদের ভোটদানে প্রভাবিত করা নির্বাচনি আচরণবিধির সম্পূর্ণ লঙ্ঘন। কারও বিরুদ্ধে এমন সুস্পষ্ট অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
জেবি