দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটের ফকিরহাটে ১০ কেজি গাঁজাসহ কালাম আকন (৫৩) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
সোমবার (২৫ ডিসেম্বর) রাতে বাগেরহাট-খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কালাম পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বাদুরা গ্রামের মৃত মোকছেদ আলী আকনের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি। অভিযানে কালামকে আটক করলে তার কাছে থাকা লাগেজে ১০ কেজি গাঁজা পাওয়া যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান বলেন, কালামের বিরুদ্ধে ফকিরহাট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জেডএ