দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অস্বাস্থ্যকর পরিবেশে সস তৈরিসহ অবৈধ প্রক্রিয়ায় কয়েল উৎপাদনও বাজারজাত করার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের তিনটি কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় তিনটি কারখানাকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে মিজমিজি এলাকায় অবস্থিত ওই তিনটি কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক সেলিমুজ্জামান সাংবাদিকদের জানান, অস্বাস্থ্যকর পরিবেশে সস তৈরিসহ নোয়া ফুড প্রডাকস্ নামের একাট কারখানাকে ১০ হাজার টাকা করা হয়।
এছাড়া অবৈধ প্রক্রিয়ায় কয়েল উৎপাদনও বাজারজাত করার অপরাধে জিকে মার্কেটিং অ্যান্ড ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা ও এস নাহার কনজুমার প্রডাকস নামের আরেকটি কারখানাকে ৫০ হাজার টাকসহ মোট ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
পাশাপাশি শর্ত দেওয়া হয়েছে এ ধরনের কর্মকাণ্ড করলে তাদের কারখানা সিলগালা করে দেওয়া হবে। ভেজাল পণ্য উৎপাদনকারী কারখানা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চলবে বলেও জানান তিনি।
জেবি