দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরে একটি কুরিয়ার সার্ভিস থেকে পাঁচ কেজি গাঁজাসহ সুমন নামে এক চোরাকারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা টিম।
রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে নাটোর শহরের জননী কুরিয়ার সার্ভিস থেকে তাকে আটক করা হয়।
সুমন পাবনার দোগাছী উপজেলার দিয়ার রাজাপুর গ্রামের আব্দুল্লাহ প্রামাণিকের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় গোয়েন্দা টিমের উপ-পরিচালক জিল্লুর রহমান জানান, কুড়িগ্রাম থেকে জননী কুরিয়ার সার্ভিসে নাটোরের 'নয়ন স্টোর' নামে একটি দোকানের ঠিকানায় এক প্যাকেট ওষুধের আড়ালে ৫ কেজি গাঁজা বুক করেন সেখানকার প্রেরক। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি নজরদারিতে আনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহীর গোয়েন্দা টিম।
রোববার দুপুরে প্রাপক সুমন প্রামাণিক নাটোর শহরের কানাইখালী জননী কুরিয়ার সার্ভিস থেকে প্যাকেটটি নিতে আসে। এ সময় গোয়েন্দা টিম তাকে প্যাকেটটিসহ হাতেনাতে আটক করে। পরে ওই প্যাকেট খুলে তার মধ্যে ওষুধের পরিবর্তে উদ্ধার করা হয় ৫ কেজি গাঁজা। এ ঘটনায় আটক সুমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নাটোর থানায় সোপর্দ করা হয়েছে।
জেবি/এইউ