দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটে শীতার্ত অসহায় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
সোমবার (১৮ ডিসেম্বর) রাতে বাগেরহাটের খানজাহান আলী মাজার ও শহরের বাসস্টান্ড এলাকায় শীতার্ত অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন পুনাক বাগেরহাটের সভানেত্রী ও পুলিশ সুপার আবুল হাসনাত খানের সহধর্মিনী ডা. জান্নাতুল ফেরদৌস চৌধুরি (জিনিয়া)।
এসময় বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের সহধর্মিনী শিরীন জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমানের সহধর্মিনী হাবিবা সুলতানা।
পুনাক বাগেরহাটের সভানেত্রী ডা. জান্নাতুল ফেরদৌস চৌধুরি বলেন, শীতার্ত মানুষের প্রতি সহানুভূতি ও মমতা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এর ধারাবাহিকতায় বাগেরহাটের অসহায় ছিন্নমুল মানুষের মাঝে পুনাকের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। আগামীতে অসহায় দরিদ্র মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পসহ নানা পরিকল্পনা আছে আমাদের। পুনাক সব সময় অসহায় দরিদ্র মানুষের পাশে রয়েছে আগামীতেও থাকবে।
কেএইচ