দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কথা রেখেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি; বলেছিলেন, ‘লাইভে’ এসেই স্বামী রাজের সব কথার উত্তর দেবেন। ‘লাইভে’ এসে পরীমণি বলেছেন, তার পক্ষে রাজের সঙ্গে আর সংসার করা সম্ভব নয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার ডিভোর্স চাই।
একটি গণমাধ্যমের লাইভ শো ‘উত্তপ্ত’ হয়ে উঠেছে রাজ ও পরীমণির পাল্টাপাল্টি বক্তব্যে। সোমবার রাতে ওই অনুষ্ঠানেই পরীমণি তার দাম্পত্য 'সংকট' এবং রাজের বিভিন্ন কথার ব্যাখ্যা, উত্তর দেন। সঙ্গে জানিয়ে দেন, রাজের সঙ্গে তার বিবাহিত জীবনের সমাপ্তি টানতে ‘বিচ্ছেদ’ প্রত্যাশার কথাও।
জনপ্রিয় এ চিত্রনায়িকা আরও বলেন, আমি তার সাথে দাম্পত্য কলহের ব্যাপারে বসতে চাই না। যদি বসা হতোই তাহলে অনেক আগেই হতো। সত্যি চাই না আমি রাজের স্ত্রী পরিচয়ে থাকতে। এর চেয়ে আমার জন্য রাজ্যের মা অনেক কমফোর্টেবল, অনেক আরাম, শান্তি ও সম্মানের। যেটার মধ্যে কোনো ফেকনেস ও মিথ্যা নেই।
উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। ২০২২ সালে এই দম্পতির সংসারজুড়ে আসে একটি পুত্রসন্তান। তার নাম রাজ্য।