দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় দলের পেসার রুবেল হোসেনের বাবা বাবা সিদ্দিকুর রহমান আর নেই। গত জুলাইয়ে তৃতীয়বারের মতো স্ট্রোক করেন রুবেল হোসেনের বাবা। এছাড়া গত এক বছর ধরে শরীরের বাম অংশও প্যারালাইজড।
লম্বা সময় ধরে নিজের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত আজ রোববার হেরে গেলেন মৃত্যুর কাছে। মৃত্যুকালে সিদ্দিকুর রহমানের বয়স হয়েছিল ৭৬ বছর। আজ সকালে রুবেল তার ফেসবুক পেজে পোস্ট করে জানান তার বাবার মৃত্যুর খবরটি।
রুবেল সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আপনাদের কাছে অনুরোধ করছি আমার বাবার জন্য একটু দোয়া করবেন। মহান আল্লাহ কখন কার দোয়া কবুল করে নেন, আমরা জানি না। তিনি তো সবকিছু দেখেন, বুঝেন, জানেন। আল্লাহু মালিক।’
বাবার ছিলেন রুবেল হোসেনের বিশেষ একজন। প্রায়ই তিনি বাবাকে নিয়ে ছবি শেয়ার করতেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
এর আগে অসুস্থ বাবাকে নিয়ে রুবেল লিখেছিলেন, ‘ক্রিকেটার রুবেল হোসেন হবার পেছনে যে মানুষটা আমার জীবনে সুপার হিরোর মতো আমার মাথার ওপর হাত রেখে শক্ত পিলার হয়ে পাশে আছেন, তিনি হচ্ছেন আমার বাবা। আমার বাবার শরীরের বাম অংশটা এক বছরেরও বেশি সময় প্যারালাইজড হয়ে অবশ হয়ে আছে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন (আমিন)।’
এমআর/