দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শোবিজের সময়ের অন্যতম জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ। নাটকে সফলতার পর বর্তমানে চলচ্চিত্র ও ওটিটি প্লাটফর্মে কাজ নিয়ে ব্যস্ত এই সুন্দরী। কদিন আগে ফারিণের ব্যবহৃত আইফোনটি চুরি হয়।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) থেকে হারিয়ে যায় তার ফোন। বুধবার (৪ অক্টোবর) বিএফডিসিতে এই চুরির ঘটনাটি ঘটে। তার পর থেকেই ফোনের জন্য ভালো লাগছিল না তার। পছন্দের ফোন হারানোর মন খারাপ উড়িয়ে এবার নতুন আইফোন কিনলেন তিনি। ফারিণ একটি ভিডিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
সেখানে তিনি বলেন, অনেক স্মৃতি ছিল আমার ফোনে। কিন্তু হারানোর পর থেকে মনটা খুব খারাপ ছিল। অনেক নম্বর ছিল ফোনে। পরে নতুন ফোন নিতে হলো। আগে ছিল আইফোন-১৪ এবার ১৫ নেয়া হলো। যে নতুন আসে তাকে স্বাগত জানাতে হয়। নতুন ফোন পেয়ে আমি অনেক খুশি।’
ওইদিন দুপুর ৩টার দিকে শুটিং শেষ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ফারিণ। তখন ফারিণের মাথার ওপর একজন ছাতা ধরে ছিলেন। অভিনেত্রী ভেবেছিলেন সে প্রোডাকশন বয়। ফোনটি তার হাতেই দেওয়া ছিল। পরে ওই ছেলেটিকে আর খুঁজে পাওয়া যায়নি।
এই ঘটনায় ফারিণ থানায় সাধারণ ডায়েরি করেছেন।
এম